রাজনীতি

মানুষের দুর্দিনে যারা পাশে আছেন জাতি তাদের স্মরণ করবে : কাজী ফিরোজ

  • 3:07 pm - April 23, 2020
মানুষের দুর্দিনে যারা পাশে আছেন জাতি তাদের স্মরণ করবে : কাজী ফিরোজ

ঢাকা: জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এমপি বলেছেন, অসংখ্য ডাক্তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা করছেন। সেবা করতে গিয়ে অনেক ডাক্তার করোনা ভাইরাসে আক্রান্তও হয়েছেন। পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ যারা আজকে জনগণের কঠিনতম দিনে পাশে দাঁড়াচ্ছেন জাতি তাদের চিরদিন কৃতজ্ঞতার সহিত স্মরণ করবে।

আজ বৃহস্পতিবার ঢাকা-৬ আসনের ১১টি ওয়ার্ড কাউন্সিলরের কাছে কর্মহীন ও দুঃস্থদের জন্য ত্রাণ হস্তান্তরের সময় তিনি এসব কথা বলেন।

কাজী ফিরোজ বলেন, আজকে মানুষ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাঁচার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একদিকে মৃত্যুর ভয় আরেক দিকে ক্ষুধার যন্ত্রণা। কিভাবে মানুষকে এই মহা বিপর্যয়ের হাত থেকে রক্ষা যায় তার জন্য কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। অথচ এমন একটি সময়ে গরীবের ত্রাণ চুরি করছেন কিছু মানুষ রূপী অমানুষ। তাদেরকে কঠিনহস্তে দমন করতে হবে।

তিনি বলেন, সারা পৃথিবীতে যখন দুর্যোগ বা কোনো ধর্মীয় উৎসব হয় তখন সেখানে ব্যবসায়ীরা দ্রব্যমূল্য অর্ধেকে নামিয়ে আনেন। অথচ আমাদের দেশে ঠিক তার উল্টো। যখনই কোনো দুর্যোগ, ঝড় বা ধর্মীয় উৎসব শুরু হয় তখনই ইচ্ছে করে একশ্রেণীর রক্তচোষা মুনাফাখোর এই সুযোগ বাবহার করে দ্রব্যমূল্য বাড়িয়ে দেন। এরা দেশের শত্রু, এরা জাতীয় সন্ত্রাসী। এদেরকে আইনের আওতায় এনে ভয়ানক শাস্তি দিতে হবে।

এসময় ৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর আরিফ হোসেন ছোটন, ৪২ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. সেলিম, ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর আহমেদ ইমতিয়াজ গৌরব, ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর রোকন উদ্দিন আহমেদ, ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার হোসেন আলো, ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল্লাহ মিনু, ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম মিনু, ৪৫ নং ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জোহা, ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মিয়াজী, ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর আল মামুন, আশিকুর রহমান লাভলু, মীর সমির, হাজী ফারুক, মো রনিসহ বিভিন্ন থানার আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

 

নতুন সময় / টিআই

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au