প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
বাঘারপাড়া প্রতিনিধি: ধলগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বাঘারপাড়া প্রতিষ্ঠাকালীন বিএনপির সাংগঠনিক সম্পাদক মরহুম আলাউদ্দিন আহমেদের ৩০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ কবর জিয়ারতের আয়োজন করেন বাঘারপাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দোয়া মাহফিল অনুষ্ঠান পরিচালনা করেন আলাউদ্দিন চেয়ারম্যানের ছেলে মঞ্জুরুল ইসলাম মঞ্জু।
বিএনপির সাবেক এ নেতা ৫নং ধলগ্রাম ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান ছিলেন। তাছাড়া তিনি বাঘারপাড়া উপজেলা বিএনপির প্রতিষ্টাকালিন সাংগঠনিক সম্পাদক ছিলেন।
১৮ই আগষ্ট ৩০ তম মৃত্যু বার্ষিকী তার ২রা আগষ্ট এ কবর জিয়ারতের নেতৃত্ব দেন বাঘারপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও যশোর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী।
এ সময় উপস্থিত ছিলেন, রায়পূর ইউনিয়ন বিএনপির সভাপতি উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুস সালাম (সৌদি) জহুরপুর, ইউনিয়ন বিএনপি নেতা মনিরুজ্জামান, নারিকেল বাড়িয়া ইউনিয়ন বিএনপি নেতা মোস্তফা শিকদার, আবুল হোসেন, মোতালেব নজরুল, সেকেন্দার হাসিবুল দরজাহাট ইউনিয়ন বিএনপি নেতা ফুলমিয়া, পৌর বিএনপি নেতা মিন্টু যুবদলের জেলার সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্মাদক টিপু সুলতান, ছাত্রদলের লিটন, সাহাবার, শাহিনসহ প্রমুখ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলাউদ্দিন চেয়ারম্যান এর কবর জিয়ারত করার জন্য বিএনপি নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন তার সুযোগ্য সন্তান মঞ্জুরুল ইসলাম মঞ্জু।
নতুন সময়/টিআই
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au