জাতীয়

করোনা টেস্ট করালেন ইমরান খান

  • 9:58 am - April 22, 2020
করোনা টেস্ট করালেন ইমরান খান

আন্তর্জাতিক: করোনা ভাইরাস পরীক্ষা করিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি ইমরান খান ফয়জল ইদহি নামে পাকিস্তানের এক সমাজকর্মীর সংস্পর্শে এসেছিলেন প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল মঙ্গলবার ফয়জল ইদহির শরীরে করোনা শনাক্ত হয়েছে। এরপর থেকেই করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। আজ বুধবার তার করোনা পরীক্ষার ফলাফল দেয়ার কথা রয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মুখপাত্র ফয়সাল সুলতান বলেন, ইমরান খানের করোনা পরীক্ষা করা হয়েছে। কারণ, তিনি ইদহি ফাউন্ডেশনের চেয়ারম্যান ফয়সাল ইদহির সঙ্গে সাক্ষাত করেছেন, যে কি না পরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

পাকিস্তানে ইদহি ফাউন্ডেশনের চেয়ারম্যান ফয়জল ইদহি। প্রয়াত মানবাধিকার কর্মী আব্দুল সাত্তার ইদহির ছেলে তিনি। ফয়জলের করোনা আক্রান্তের সত্যতা নিশ্চিত করেছেন তার ছেলে সাদ ইদহি এবং ইহদি ফাউন্ডেশনের মুখপাত্র মোহাম্মদ বিলাল।

ফয়জলের ছেলে সাদ ইদাহি বলেন, গত ১৫ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যান ফয়জল। সেখানে তিনি দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করেন। তারপরেই তার শরীরে করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিতে থাকে।

তিনি আরো বলেন, গত চারদিন হলো বাবার শরীরে করোনা সংক্রমণের লক্ষণ দেখা যাচ্ছিল। মঙ্গলবার পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তবে তার বাবা ইসলামাবাদেই রয়েছেন বলে জানা যাচ্ছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম জানিয়েছে, করোনা সংক্রমণের শিকার ফয়জল ইদাহি কোনো হাসপাতালে ভর্তি হননি। ইসলামাবাদের ইহদি হোমে সেলফ আইসোলেশনে রয়েছেন তিনি।

এদিকে, করোনা পরীক্ষার ফল পিজিটিভ আসার আগেই গত সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করেন ফয়জল। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকার চেকও তুলে দেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায়, এসময় তাদের কেউই কোনো ধরনের মাস্ক ও গ্লাভস পরেননি। তাদের পাশে যারা দাঁড়িয়েছিলেন তারাও মাস্ক ও গ্লাভস পরেননি।

এর পরপরই ফয়জলের করোনা সংক্রমণের শিকার হওয়ার খবর ছড়িয়ে পড়তেই পাকিস্তানের প্রধানমন্ত্রীকে নিয়ে দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।

প্রসঙ্গত, পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৯ হাজার ৭৭৯ জন হয়েছে। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০৯ জন।

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলনে তাকেই চাঁদাবাজ বানানোর ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের রাজধানীর কাওরানবাজারকে ঘিরে তৈরি হয় চাঁদাবাজ সিন্ডিকেট। ট্রাকস্ট্যান্ড, মাছের আড়ৎ, ফুটপাথ, পাইকারি কাঁচাবাজার, কিচেন মার্কেট, কাঠ পট্টিসহ পুরো এলাকাজুড়ে চলে…

সাবেক ছাত্রদলনেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:  বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ইমামুল হাসান হেলালের…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au