খেলাধুলা

মেসির জন্য রেকর্ড অর্থ খরচ করতেও দ্বিধা করছে না ইন্টার মিলান

  • 7:27 pm - August 01, 2020

নতুন সময় ডেস্ক : ৩৪ বছর বয়সী লিওনেল মেসি কী ক্যারিয়ার শেষ করবেন ইতালিতে? বিশ্বের অনেক তারকা খেলোয়াড় এমনটাই করেছেন। ক্রিশ্চিয়ানো রোনালদো সেই পথেই আছেন।

লিওনেল মেসির জন্য সেই দুয়ার খুলেছে। ইতালির গণমাধ্যমের খবর, বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টারের জন্য ২৬০ মিলিয়ন ইউরো দিতে রাজি ইন্টার মিলান।

গত সপ্তাহ থেকে মেসির ইন্টারে যোগ দেওয়ার গুঞ্জন শুরু হয়। সেই গুঞ্জনের পালে হাওয়া লাগিয়েছে মেসির বার্সার প্রতি বিরক্তি এবং এই আর্জেন্টাইন তারকার বাবার কাজকর্ম।
ইতালিয়ান পত্রিকা ‘লা গাজেত্তা দেল স্পোর্ট’ নিজেদের ফ্রন্ট পেজে মেসিকে নিয়ে লিখেছে, ‘ইন্টার মেসি বেনে’। যার অর্থ মেসি ইন্টারে ভালো থাকবে।

এদিকে এমন গুঞ্জনের সময় রহস্যজনক আচরণ করা শুরু করেন মেসির এজেন্ট, তার বাবা হোর্হে। তিনি মিলানে আগস্ট থেকে ব্যবসা শুরু করতে যাচ্ছেন। ইতিমধ্যে সেখানে একটা বাড়িও কিনে ফেলেছেন। ফলে সংবাদ মাধ্যমে খবর রটেছে, মেসির ইন্টারে যোগদান উপলক্ষে এমন কাজ করছেন হোর্হে।
ইতালির ক্রীড়া দৈনিক লা গাজেত্তা ডেলো স্পোর্টস বৃহস্পতিবার জানায়, ইন্টার মিলান মেসির জন্য ২৬০ মিলিয়ন ইউরো প্রস্তাব করছে।

বাংলাদেশি টাকায় দুই হাজার ৬০০ কোটি। ইতালির গণমাধ্যমের দাবি, চার বছরের জন্য ইন্টার বার্সেলোনা তারকার সঙ্গে চুক্তি করতে যাচ্ছে। মেসির বাৎসরিক আয় ৫০ মিলিয়ন ইউরো। ইতালিতে যোগ দিলে সেই অর্থ বেড়ে যাবে। ধারণা করা হচ্ছে আরও ১০ মিলিয়ন ইউরো বাড়তি পাবেন মেসি।
রেকর্ড ছয় ব্যালন ডি’অর জয়ীকে পেতে মরিয়া ইন্টার। লা গাজেত্তা ডেলো স্পোর্টস বলছে, মেসিকে ইন্টারে ভেড়াতে পারলে অর্থনৈতিকভাবে লাভবান হবে তারা। এজন্য রেকর্ড অর্থ খরচ করতেও দ্বিধা করছে না ক্লাবটি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au