ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এ ওয়ার্ডের বসবাসরত সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা জানান কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন।
এ সময় সকলের উদ্দেশ রতন বলেন, মুসলিম উম্মাহর প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বাঘারপাড়া উপজেলার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক।
ঈদুল আযহা উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় রতন বলেন, “কুরবাণীর মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আযহা আমাদের দ্বারে সমাগত হয়েছে। ঈদুল ফিতর ও ঈদুল আযহা- এ দুটি ঈদই আনন্দের দিন।
কাউন্সিলর রতন শুভেচ্ছা বার্তায় আরো বলেন, এ ঈদে সকল ভেদাভেদ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের নিকটবর্তী হয় এবং ঈদগাহে গিয়ে নামাজ আদায় করে। ঈদ আমাদেরকে শুধু আনন্দই দেয় না বরং সকল ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব,সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ করে।
তিনি বলেন, সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয়ভাবে ঐক্যের বন্ধন শক্তিশালী করে।
ফরিদ উদ্দিন আহমেদ রতন বলেন, ঈদুল আযহা মানুষকে ত্যাগ ও কুরবাণীর আদর্শে উজ্জীবিত করে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্য শোষণ দূর করে একটি শোষণমুক্ত সমাজ গঠনের জন্য ত্যাগ স্বীকারে অনুপ্রেরণা দেয়।
২০ নং ওয়ার্ড এলাকায় বসবাসরত দেশ-বিদেশী আত্মীয়-স্বজন সবাইকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, এবার করোনা ভাইরাসের কারণে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহা কিছুটা ব্যাঘাত ঘটেছে। তাই করোনাভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কুরবানীর পশু জবাই করার অনুরোধ জানান এ কাউন্সিলর।
নতুন সময়/টিআই