অনুপম দে,বাঘারপাড়া (যশোর): মুসলিম উম্মাহর প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বাঘারপাড়া উপজেলার সর্বস্তরের জনসাধারণ কে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানিয়েছেন বাঘারপাড়া উপজেলা যুবলীগের আহবায়ক রাজীব রায়।
ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা বার্তায় বাঘারপাড়া উপজেলার তরুন সমাজের আইকন যুবলীগের আহবায়ক রাজীব রায় বলেন, “কুরবাণীর মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আযহা আমাদের দ্বারে সমাগত হয়েছে। ঈদুল ফিতর ও ঈদুল আযহা- এ দুটি ঈদই আনন্দের দিন। এ ঈদে সকল ভেদাভেদ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের নিকটবর্তী হয় এবং ঈদগাহে গিয়ে নামাজ আদায় করে। ঈদ আমাদেরকে শুধু আনন্দই দেয় না বরং সকল ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব,সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ করে। সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয়ভাবে ঐক্যের বন্ধন শক্তিশালী করে।
ঈদুল আযহা মানুষকে ত্যাগ ও কুরবাণীর আদর্শে উজ্জীবিত করে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্য শোষণ দূর করে একটি শোষণমুক্ত সমাজ গঠনের জন্য ত্যাগ স্বীকারে অনুপ্রেরণা দেয়।
পরিশেষে তিনি সকলের উদ্দেশ্যে বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। বাংলাদেশ সহ সারাবিশ্বে এখন ভয়াবহ কঠিন মহামারি কোভিড-১৯ চলমান। এমতবস্থায় যারা কুরবানী করবেন তাদের বিগত বছরের চেয়ে এইবার সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।পরিশেষে আমার ব্যক্তিগত পক্ষ থেকে দেশ বিদেশে আবস্হানরত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানাচ্ছি।
নতুন সময় / টিআই