সারাদেশ

আক্রান্ত ছাড়ালো ৩০০০, মৃত্যু আরও ৯ জনের

  • 9:55 am - April 21, 2020
আক্রান্ত ছাড়ালো ৩০০০, মৃত্যু আরও ৯ জনের

ঢাকা: দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১১০ জনে দাঁড়ালো। গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত করা হয়েছে। ফলে দেশে এখন করোনা আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৮২ জন হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ জন। মোট সুস্থ এখন ৮৭ জন।

মঙ্গলবার (২১ এপ্রিল) করোনা পরিস্থিতি নিয়ে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত বুলেটিনে সংযুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১২৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। যা গতকালের চেয়ে ৩ দশমিক ৭ শতাংশ বেশি। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ৪৩৪ জন রোগী সনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট সনাক্ত ৩ হাজার ৩৮২ জন।’

তিনি আরও বলেন, ‘অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, গত ২৪ ঘণ্টায় আরও ৯ জন মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১১০ জন। এই ৯ জনের মধ্যে পুরুষ ৫ জন ও মহিলা ৪ জন। তাদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ষাটোর্ধ্ব ৩ জন, ৫০ থেকে ৬০ বছর বয়সী ৩ জন এবং ৪০ থেকে ৫০ বছর বয়সী ৩ জন।’

ডা. নাসিমা সুলতানা আরও বলেন, ‘গত ২ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ জন। এ পর্যন্ত ৮৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।’

‘গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে এসেছেন ৮৯ জন এবং বর্তমানে আছেন মোট ৭৬৫ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন ২ জন, এ পর্যন্ত ৫৭৯ জন আইসোলেশনে থেকে সম্পূর্ণ সুস্থ হয়েছেন’- যোগ করেন তিনি।

ডা. সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইনে এসেছেন ৪ হাজার ১৬৮ জন। এ পর্যন্ত মোট কোয়ারেন্টাইনে ছিলেন ১ লাখ ৫৩ হাজার ৭৯৪ জন। তাদের মধ্যে থেকে অদ্যাবধি ছাড় পেয়েছেন ৭৭ হাজার ৪ জন। যারা কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন তারা অবশ্যই স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন। তবে এখনও আমরা বলবো যে, তারা যেন চলাফেরা না করে ঘরেই থাকেন।’

‘আমাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪২৪ জন। এ পর্যন্ত ৭ হাজার ১২ জন। বাসা ও প্রাতিষ্ঠানিক মিলিয়ে এ পর্যন্ত কোয়ারেন্টাইনে আছেন ১ লাখ ৬০ হাজার ৮০৬ জন।’

তিনি বলেন, ‘যারা কোয়ারেন্টাইন থেকে ছাড় পাচ্ছেন তারা সম্পূর্ণভাবে সুস্থ এবং তারা সবার সাথেই স্বাভাবিকভা জীবনযাপন করতে পারবেন। তবে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে।’

‘গত ২৪ ঘণ্টায় নতুন করে পিপিই সংগ্রহ হয়েছে ৩১ হাজার ১১০টি। এ পর্যন্ত ১৪ লক্ষ ৯৮ হাজার ১৫০টি। গত ২৪ ঘণ্টায় বিতরণ করা হয়েছে ৪৫ হাজার ৯০৭টি। এ পর্যন্ত ১১ লক্ষ ৩৯ হাজার ৭৯টি পিপিই বিতরণ করা হয়েছে। বর্তমানে মজুদ আছে ৩ লক্ষ ৫৯ হাজার ৭১টি’- বলেন ডা. সুলতানা।

এসময় তিনি করোনা ভাইরাস প্রতিরোধে প্রতিদিনের মতো স্বাস্থ্যবিধিগুলো তুলে ধরেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au