জাতীয়

করোনায় বিশ্বে মৃত্যু ১ লাখ ৭০ হাজার ছাড়াল

  • 7:46 am - April 21, 2020
করোনায় বিশ্বে মৃত্যু ১ লাখ ৭০ হাজার ছাড়াল

ঢাকা : সারাবিশ্ব কাঁপছে করোনা আতঙ্কে। প্রতিদনই লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এরই মধ্যে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ৭০ হাজার ছাঁড়িয়েছে। এর মধ্যে চার ভাগের এক ভাগ মারা গেছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারাবিশ্বে ২৪ লাখ ৮১ হাজার ২৮৭ জন এ ভাইরাসে এ আক্রান্ত হয়েছেন। আর এ ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে এক লাখ ৭০ হাজার ৪৩৬ জনের।

যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান ওয়ার্ল্ডোমিটার থেকে আরও জানানো হয়, এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ লাখ ৬৪ হাজার ৮৫৪ জন।

ওয়ার্ল্ডোমিটার আরও জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২ হাজার ৫১৪ জন। আর দেশটিতে আক্রান্ত হয়েছে ৭ লাখ ৯২ হাজার ৭৫৯ জন। স্পেনে ২০ হাজার ৮৫২ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ২১০। আর ইতালিতে মারা গেছে ২৪ হাজার ১১৪ জন। আর সেখানে আক্রান্ত হয়েছেন এক লাখ ৮১ হাজার ২২৮ জন। আর ফ্রান্সে ২০ হাজার ২৬৫ জনের মৃত্যু এবং এক লাখ ৫৫ হাজার ৩৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশে সোমবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৪৮ জন। আর মৃত্যু হয়েছে ১০১ জনের। গত ডিসেম্বরের শেষের দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। এরপর তা ছড়িয়ে পড়ে সারাবিশ্বে। এখন পর্যন্ত ২১০ টি দেশ ও অঞ্চলে আঘাত হেনেছে প্রাণঘাতী করোনা।

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলনে তাকেই চাঁদাবাজ বানানোর ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের রাজধানীর কাওরানবাজারকে ঘিরে তৈরি হয় চাঁদাবাজ সিন্ডিকেট। ট্রাকস্ট্যান্ড, মাছের আড়ৎ, ফুটপাথ, পাইকারি কাঁচাবাজার, কিচেন মার্কেট, কাঠ পট্টিসহ পুরো এলাকাজুড়ে চলে…

সাবেক ছাত্রদলনেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:  বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ইমামুল হাসান হেলালের…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au