বিনোদন

জনপ্রিয় সংগীতশিল্পী পড়শীর জন্মদিন আজ

  • 5:34 am - July 30, 2020

নতুন সময় ডেস্ক : হালের জনপ্রিয় সংগীতশিল্পী পড়শীর জন্মদিন আজ। ১৯৯৬ সালের ৩০ জুলাই সবার মুখে হাসির জোঁয়ার বয়ে পৃথিবীতে আগমন করেন তিনি। তার বাবা প্রকৌশলী এহসান-উর-রশিদ এবং মা জুলিয়া হাসান গৃহিনী। তার একমাত্র ভাইয়ের নাম এহসান স্বাক্ষর।

নাচ প্রিয় পড়শী নাচের প্রতি আগ্রহী হয়ে নাচ শিখেন এবং পরবর্তীতে ক্লাসিক্যাল সঙ্গীত শেখা শুরু করেন। ‘কমল কুঁড়ি’ নামের একটি গানের প্রতিযোগীতায় অংশগ্রহণ করে সরকারিভাবে ২০০৭ সালে ‘দেশের গানে’ ক্যাটাগরিতে বিজয়ী হন। ২০০৮ সালে চ্যানেল আইয়ের ‘ক্ষুদে গানরাজ’-এ দ্বিতীয় রানার আপ হন সাবরিনা এহসান পড়শী। তিনি পপ ও আধুনিক ধারার গান বেশি করেন।

তার সঙ্গীত কর্মজীবন মূলত শুরু হয় ২০০৮ সালের চ্যানেল আইয়ের ক্ষুদে গানরাজ-এ দ্বিতীয় রানার আপ হওয়ার থেকে। ২০০৯ সালে তার প্রথম রেকডিং ছিলো একটি সিনেমার জন্য এবং তার প্রথম একক এ্যালবাম ‘পড়শী’। এ্যালবামটি ২০১০ সালে ঈদে রিলিজ পায়। প্রথম এ্যালবামের পর তিনি ২০১১ সালে থেকে প্লেব্যাক গায়িকা হিসেবে কাজ শুরু করেন। ২০১২ সালর ১৪ ফেব্রুয়ারী তার দ্বিতীয় একক এ্যালবাম ‘পড়শী-২’ মুক্তি পায়। তারপর ২০১২ সালে বর্ণমালা নামে একটি ব্যান্ডদল গঠন করেন পড়শী। ২০১৩ সালে মুক্তি পায় তার তৃতীয় একক এ্যালবাম ‘পড়শী-৩’। তারপর তার সঙ্গীত জীবনের জনপ্রিয়তার কাহিনী সবারই জানা।

এতো দিন লকডাউনে ঘরবন্দি ছিলেন পড়শী। তবে এ সময়ে বসে ছিলেন না, অ্যালবাম তৈরি করছে। নিজের লেখালেখির পাশাপাশি শেষ করেছেন চারটি গানের কাজ। আর দেশ করোনা আক্রান্ত হওয়ার আগে জমা রয়েছে আরও তিনটি গান।

এ বিষয়ে তিনি বলেন, ‘লকডাউনে লেখালেখি করছি। নিজের মতো কাজ করছি। ইতোমধ্যে বেশ কিছু গান তৈরি করেছি। জানি না, এই অচল অবস্থা কবে শেষ হবে? এভাবে আরও কিছুদিন চললে হয়তো অ্যালবাম সংখ্যক গান তৈরি করা সম্ভব। তবে যে গানগুলো
করেছি তা অ্যালবাম হিসেবে নয়, সিঙ্গেল আকারে মুক্তি দেব।’

পড়শী জানান, কোনও গানের নামই চূড়ান্ত করা হয়নি। স্বেচ্ছাবন্দি শেষ হলে রিলিজের আগ দিয়ে চূড়ান্ত করা হবে।

এদিকে, গানচিলের ব্যানারে দুটি গান তৈরি আছে তার। সঙ্গে নিজের কথা ও সুরে তৈরি করেছেন আরও একটি। যার ভিডিওটি বাকি।

জানালেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই গানগুলো ছাড়ার ইচ্ছে তার।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au