জাতীয়

চার্জ ছাড়াই বাসায় ওষুধ পৌঁছে দিচ্ছে ‘একেএস ফা‌র্মে‌সি’

  • 3:54 pm - April 18, 2020
চার্জ ছাড়াই বাসায় ওষুধ পৌঁছে দিচ্ছে ‘একেএস ফা‌র্মে‌সি’

ঢাকা: করোনার আঘাতে থমকে আছে সারাদেশ। খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না মানুষ। ফা‌র্মেসি ছাড়া বেশিরভাগ দোকানপাট নির্দিষ্ট সময়ের পর থেকে বন্ধ হয়ে যায়। এমন প্রতিকূল অবস্থায় অসুস্থতা মানুষের জন্য ওষুধ বাসায় পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছে একেএস ফা‌র্মে‌সি। কোনো ধরনের ডেলিভারি চার্জ ছাড়াই গ্রাহকদের বাসায় ওষুধ পৌঁছে দিচ্ছে একেএস ফা‌র্মে‌সি।

গত ১৫দিন ধরে রাজধানীর নয়টিসহ সারাদেশে যেসব জায়গায় একেএস ফা‌র্মে‌সির আউটলেট আছে তার আশপাশের সব মানুষ নিতে পারবেন এই সেবা। তবে এজন্য সামান্য শর্ত দিয়েছে প্রতিষ্ঠানটি।

একেএস ফা‌র্মে‌সি থেকে ১ হাজার টাকার ঔষধ বা অন্য যেকোনো পণ্য কিনলেই পাবেন ফ্রি হোম ডেলিভারি। তবে এর থেকে কম টাকার পণ্য কিনলেও তারা বাসায় পৌঁছে দেবেন। সেক্ষেত্রে যাতায়াত খরচ হিসেবে আউটলেট থেকে গ্রাহকের বাসা পর্যন্ত রিকশা ভাড়া পরিশোধ করলেই হবে।

ইতোমধ্যে গ্রাহকদের কাছ থেকে বেশ সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন একেএসের ফার্মাসিস্ট ও গ্রিন রোড আউটলেটের ইনচার্জ নাজিয়া সুলতানা।

তিনি বলেন, ১৫ দিনের মতো হয়েছে এই উদ্যোগটি নেয়া হয়েছে। ঢাকার ৯টি আউটলসহ অন্যান্য জায়গার আউটলেটগুলোতে কাস্টমাররা বেশ ভালোভাবে নিয়েছেন এটাকে। আমরাও চেষ্টা করছি সবাইকে সেবা দেয়ার। কারণ অনেকেই এখন খুব প্রয়োজনেও বাসা থেকে বের হতে পারেন না।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও পুরোনো গ্রাহকদের মোবাইলে এ সংক্রান্ত বার্তা পৌঁছে দিয়েছে বলে জানা গেছে। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে দেয়া পোস্টে বলা হয়, হোম কোয়ারেন্টিনে আপনি বাড়িতেই থাকুন। আপনার প্রয়োজনীয় ঔষধ ঘরে পৌঁছে দিবে একেএস ফা‌র্মে‌সি। একেএস ফার্মেসি থেকে ১০০০ টাকার ঔষধ বা অন্য যেকোনো পণ্য কিনলেই পাচ্ছেন ফ্রি ডেলিভারি। এজন্য ফোন করুন নিকটস্থ আউটলেটে।

রাজধানীসহ চট্টগ্রাম ও রাজশাহীতে যেসব জায়গায় এদের আউটলেট আছে মোবাইল নম্বরসহ তারও একটি তালিকা পোস্টে দেয়া হয়েছে। আউটলেটগুলো হলো- ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল আউটলেট : ০১৮৭০ ৭৮৭ ২০০, ধানমন্ডি আউটলেট : ০১৭৪২ ০২৫ ১১৩, জিগাতলা আউটলেট: ০১৮৪৭ ৩৬০ ৩৫১, পান্থপথ আউটলেট : ০১৭০৭ ০৭২ ৯৭১, মগবাজার আউটলেট : ০১৮৭০ ৭৮৭ ২০৩। রামপুরা আউটলেট: ০১৮৭০ ৭৮৭ ২০১, রূপনগর আউটলেট : ০১৮৭০ ৭৮৭ ২০৪, ইব্রাহীমপুর আউটলেট: ০১৮৭০ ৭৮৭ ২০৫, গোলাপবাগ আউটলেট: ০১৮৭০ ৭৮৭ ২০৭।

চট্টগ্রাম অক্সিজেন আউটলেট: ০১৮৭০ ৭৮৭ ২০৬। হাটহাজারী আউটলেট : ০১৮৭০ ৭৮৭ ২০২, ইপিজেড আউটলেট : ০১৭১৪ ০৬৩ ৩৫৪ এবং রাজশাহীর আউটলেট : ০১৮৪৭ ৩৬০ ৩৫০।

একেএস ফা‌র্মে‌সির কাটাগরি প্লানিং অ্যান্ড বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার সুব্রত চৌধুরী বলেন, করোনা পরিস্থিতির শুরু থেকেই। মানুষ বাইরে বের হতে পারছে না। তাই এই উদ্যোগটা নেয়া। ভালো সাড়া পাচ্ছি। আমরা গ্রাহক চাহিদা দিলে লোকেশন জেনে সেইভাবে বাসায় পৌঁছে দিচ্ছি। মূল উদ্দেশ্য মানুষ যাতে ঘরে থাকে। সংক্রমণের হাত থেকে রক্ষা পায়।

জানা গেছে, একেখান গ্রুপের চেয়ারম্যান আবুল কাশেম সামসুদ্দিন খানের মেয়ে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর শ্যামানজার শ্যামা খান ও সিইও হিসেবে আছেন সালেহ মুজাহিদ। একেএস ফা‌র্মে‌সি একটি মডেল ফা‌র্মে‌সি চেইন। ওষুধের গুণগত মান ঠিক রাখতে একেএস ফা‌র্মে‌সি সরাসরি ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে ওষুধ সরবরাহ করে থাকে। এতে মেয়াদহীন কোনো ওষুধ বিক্রয় করা হয় না।

এ ছাড়াও, ওষুধ প্রসাশন অধিদপ্তরের নিয়ম মেনে সঠিক ও নিয়ন্ত্রিত তাপমাত্রায় ওষুধ, ভ্যাকসিন ও ইনসুলিন সংরক্ষণ করা হয়। এ ছাড়াও, গ্রাহকের সুবিধার জন্য লয়ালিটি কাডের মাধ্যমে সারা বছর ডিসকাউন্ট সুবিধা আছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টাই সব আউটলেট গ্রাহকদের জন্য খোলা থাকে বলেও জানা গেছে।

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলনে তাকেই চাঁদাবাজ বানানোর ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের রাজধানীর কাওরানবাজারকে ঘিরে তৈরি হয় চাঁদাবাজ সিন্ডিকেট। ট্রাকস্ট্যান্ড, মাছের আড়ৎ, ফুটপাথ, পাইকারি কাঁচাবাজার, কিচেন মার্কেট, কাঠ পট্টিসহ পুরো এলাকাজুড়ে চলে…

সাবেক ছাত্রদলনেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:  বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ইমামুল হাসান হেলালের…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au