খেলাধুলা

রোনালদোর গোলে সিরি আ চ্যাম্পিয়ন জুভেন্টাস

  • 9:33 am - July 27, 2020

নতুন সময় ডেস্ক : ইতালিয়ান সিরি আ লিগে সাম্পোদোরিয়াকে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করেছে জুভেন্টাস। এ নিয়ে রেকর্ড টানা নবম বারের মতো শিরোপা ঘরে তুলল সাদা-কালো শিবির। এমন জয়ে গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

রোববার (২৬ জুলাই) রাতে নিজেদের মাঠে সাম্পোদোরিয়াকে ২-০ গোলে হারিয়ে ২০১৯-২০ মৌসুমের ট্রফি নিশ্চিত করলো মাউরিসিও সারির দল। এদিন রোনালদো ছাড়া জুভেন্টাসের হয়ে অন্য গোলটি করেন ফেদেরিকো বার্নারদেসচি।

দুই অর্ধে একটি করে গোল করে জুভরা। প্রথমার্ধের যোগ করা সময়ে ক্রিশ্চিয়ানো রোনালদো গোল করে দলকে এগিয়ে দেন। এবারের লিগে এটি তার ৩১তম গোল। এই ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জুভেন্টাস।

দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচের ৬২ মিনিটে দলকে ব্যবধান ২-০ ব্যবধানে নিয়ে যান ফেডেরিকো বার্নার্ডেসি। তবে ব্যবধান ৩-০ হতে পারতো। যদি শেষ দিকে রোনালদো পেনাল্টি মিস না করতেন। সিআর সেভেনের নেওয়া শট ক্রসবারে লেগে ফিরে আসে।

কোচ মাউরিজিও সারির তত্ত্বাবধানে প্রথম মৌসুমেই দুই ম্যাচ হাতে রেখে শিরোপা জিতলো জুভেন্টাস। আর এই জয়ের ফলে জুভেন্টাস ইউরোপের সেরা পাঁচটি লিগের দলগুলোর মধ্যে একমাত্র দল যারা টানা নয়বার লিগ শিরোপা ঘরে তুললো। জুন থেকে বায়ার্ন মিউনিখ ও জুভেন্টাস টানা আটটি করে শিরোপা জয়ের রেকর্ড ভাগাভাগি করে আসছিল। এবার বায়ার্নকে পেছনে ফেলে এগিয়ে গেল তুরিনের ওল্ড লেডিরা।

৩৬ ম্যাচে ২৬ জয়, ৫ ড্রয়ে ৮৩ পয়েন্ট জুভেন্তাসের। দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মিলানের চেয়ে যা ৭ পয়েন্ট বেশি। ৭৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আটালান্টা। এদিকে লিগে ১৯তম হারের স্বাদ পাওয়া সাম্পদোরিয়া ৪১ পয়েন্ট নিয়ে আছে ১৫তম স্থানে।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au