খেলাধুলা

সেতিয়েনকে হারিয়ে ফরাসি কাপ জিতল পিএসজি

  • 5:03 am - July 25, 2020

নতুন সময় ডেস্ক : করোনাভাইরাস সংকটের মধ্যে চার মাস বিরতির পর প্রথম প্রতিযোগিতা ম্যাচে খেলতে নেমেই শিরোপার দেখা পেল পিএসজি। নেইমারের একমাত্র গোলে দশ জনের দলে পরিণত হওয়া সেন্ত-এতিয়েনকে হারিয়ে ফরাসি কাপের শিরোপা কাপের শিরোপা ঘরে তুলেছে টমাস টুখেলের দল। প্যারিসে শুক্রবার রাতে প্রতিযোগিতাটির ফাইনালে অতিথি সেতিয়েনকে ১-০ গোলে হারায় পিএসজি। পার্থক্য গড়ে দেওয়া একমাত্র গোলটি করে নেইমার, চতুর্দশ মিনিটে।

অ্যাঞ্জেল ডি মারিয়ার পাস ধরে ডি-বক্সের মাঝামাঝি থেকে বাঁ পায়ের শটে গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। পিএসজির ভেন্যুটিতে ৮০ হাজার দর্শক ধারণ ক্ষমতার গ্যালারি থাকলেও স্বাস্থ্য বিধি মেনে ম্যাচটি মাঠে বসে দেখতে অনুমতি দেওয়া হয় ৫ হাজার সমর্থককে। করোনা সংকটের মধ্যে এটাই ছিল ফ্রান্সে প্রথম কোনও প্রতিযোগিতামূলক ফুটবল ম্যাচ। খেলা শুরুর আগে খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করেন ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। তবে এ সময় নিরাপদ দূরত্ব মানার পাশাপাশি মাস্ক পরা অবস্থায় দেখা যায় তাকে।

এই নিয়ে ১৩ বার ফরাসি কাপের শিরোপা জিতল পিএসজি। টানা চার মৌসুম জেতার পর গত মৌসুমে ফাইনালে টাইব্রেকারে রেনের কাছে হেরে গিয়েছিল দলটি। এদিকে শিরোপা জিতলেও পিএসজিকে একটি দুঃসংবাদও শুনতে হয়েছে। ম্যাচটির প্রথমার্ধেই চোট পেয়ে মাঠ ছাড়া হন দলটির অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় কিলিয়ান এমবাপে। ফরাসি এই ফরোয়ার্ড গুরুতর চোট পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ম্যাচের ২৭তম মিনিটে সেতিয়েনের খেলোয়াড় লোয়িচ পেরিন এমবাপেকে ফাউল করলে দু’দলের খেলোয়াড়দের হাতাহাতিতেও জড়াতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কিছুক্ষণ বন্ধ রাখা হয়। বেঞ্চ থেকে উঠে আসা মার্কো ভেরাত্তিসহ হলুদ কার্ড দেখেন পিএসজির তিন জন, এতিয়েনের একজন খেলোয়াড়। ভিএআরের সাহায্যে পেরিনকে লাল কার্ড দেখান রেফারি। ম্যাচের বাকি সময় ১০ নিয়েই খেলতে হয় অতিথিদের। আর এই সময়টা আক্রমণে না গিয়ে রক্ষণেই বেশি নজর দেয় সেতিয়েন।

এই নিয়ে চলতি মৌসুমে ফ্রান্সের দুটি শীর্ষ শিরোপা ঘরে তুলল পিএসজি। করোনা মহামারির কারণে এপ্রিলে লিগ ওয়ানের এবারের মৌসুম বাতিল করা হয়। তবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা পিএসজিকে।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au