সারাদেশ

রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

  • 1:49 pm - July 24, 2020

রাংগুনীয়া প্রতিনিধি :চট্টগ্রামের রাঙ্গুনিয়ার উপজেলার ১১ নং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান চন্দ্রঘোনা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় এর অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজ এর পর চন্দ্রঘোনা লিচুবাগান স্টেশনে “দুর্নীতির বিরুদ্ধে আমরা একতাবদ্ধ” এই স্লোগানে চন্দ্রঘোনা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির অর্ধ কোটি টাকার দূর্নীতির বিরুদ্ধে এই মানববন্ধন পালন করেছে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার ১১ নং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

মানববন্ধনে প্রশাসনিক বাঁধার মুখে সংক্ষিপ্ত বক্তব্যে চন্দ্রঘোনা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি ফরিদ আহমদ, নিজেকে সৎ রেখে স্ব-স্ব অবস্থান থেকে অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ালে আমাদের সমাজ থেকে দূর্নীতি দূর করা সম্ভব বলে উল্লেখ করেন ।

তিনি আরও বলেন, দূর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে ইতিমধ্যেই দেশের অনেক রাঘব বোয়ালকে দূর্নীতির অভিযোগে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। সেই ক্ষেত্রে সরকারী প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারাও বাদ পড়েনি। এই ইউনিয়নের একমাত্র মাধ্যমিক বিদ্যালয়ে অনিয়ম দূর্নীতির সুনির্দিষ্ট্য তথ্য এখন প্রকাশিত আমরা চাই সংশ্লিষ্ট্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

চন্দ্রঘোনা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে প্রথমে দেশ থেকে দুর্নীতি রুখতে হবে। আজকের প্রজন্ম আগামী দিনের ভবিষ্যত আজ যারা ছাত্র আগামীদিন তারা দেশ পরিচালনা করবে । এরাই আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব নিবে। তাই এই সকল কোমল মতিদের মধ্যে দুর্নীতির কুফল সম্পর্কে জানাতে হবে। যারা দূর্নীতির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত সকলকে শাস্তির আওতায় আনতে হবে। সবাই যদি দুর্নীতির বিরুদ্ধে রুখে দাড়ায় দেশ থেকে আস্তে আস্তে দুর্নীতি দুর হবে। দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পুরন হবে।

ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম দুর্নীতি মুক্ত দেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহবান করে আরও বলেন, আসুন আমরা সকলে মিলে দেশকে ভালবাসি এবং দুর্নীতিকে প্রতিরোধ করি। সবাই মিলে বলি রুখবো দুর্নীতি গড়ব দেশ হবে সোনার বাংলাদেশ।

মানববন্ধনে নজরুল ইসলাম তালুকদার, মোঃ কায়েস, জাহিদ, সাইদুল, কাইসারসহ অভিভাবক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী সহ অত্র এলাকার সচেতন নাগরিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au