জাতীয়

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ডা. আবুল বাসার

  • 5:41 pm - July 23, 2020

অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদের নিয়োগের অবসান ঘটিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।
ঢাকা মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (২৩ জুলাই) আদেশ জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মো. আবু রায়হান মিঞা স্বাক্ষরিত আদেশে বলা হয়, তিনি অনতিবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন।
একই দিন দুপুরে আবুল কালাম আজাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে ২১ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন আবুল কালাম আজাদ। পদত্যাগের দিন থেকেই তার নিয়োগ বাতিল করা হয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আজাদের প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পদে চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তা অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদের আবেদনের পরিপ্রেক্ষিতে তার সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তির অনুচ্ছেদ-৭ অনুযায়ী গত ২১ জুলাই থেকে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হলো।
করোনাকালে নিম্নমানের মাস্ক, পিপিই এবং লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির বিষয়ে সমালোচনার মুখে পড়েন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।
বলা যায়, বিভিন্ন কেলেঙ্কারির ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরে ‘শুদ্ধি অভিযান’ চালায় সরকার। নতুন করে ঢেলে সাজানো হয় অধিদপ্তরকে। দুই গুরুত্বপূর্ণ কর্মকর্তার পদে বদল আনা হয়। বুধবার সচিবালয়ে তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. হাছান মাহমুদ বলেছেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগ অধিদপ্তরকে ঢেলে সাজাতে ইতিবাচক এবং সহায়ক ভূমিকা রাখবে।
এরপর বৃহস্পতিবারই স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক ডা. আমিনুল হাসানকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়। আমিনুলকে সরিয়ে মাইক্রো ব্যাকটেরিয়াল ডিজিজ কন্ট্রোলের উপপরিচালক ডা. ফরিদ হোসেন মিঞাকে অধিদপ্তরের হাসপাতাল শাখার নতুন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার।
প্রথম দফায় স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির দায়িত্বে থাকা অবস্থায় অবসর-উত্তর ছুটিতে যাওয়া আবুল কালাম আজাদকে ২০১৯ সালের ২৭ মার্চ অবসর-উত্তর ছুটি বাতিল করে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল।
তখনকার আদেশে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তাকে ওই বছরের ১৫ এপ্রিল অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। সে অনুযায়ী ২০২১ সালের ১৪ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au