সারাদেশ

মিললো না অ্যাম্বুলেন্স, মা’র বুকেই মারা গেলো ৩ বছরের সন্তান!

  • 10:34 am - April 12, 2020
মিললো না অ্যাম্বুলেন্স, মা’র বুকেই মারা গেলো ৩ বছরের সন্তান!

ভারত : লকডাউন, একটা যানবাহন নেই। জরুরি পরিষেবা চালু থাকার কথা বলা হলেও পাওয়া গেল না একটা অ্যাম্বুলেন্সও। ছোট্ট ছেলেটার নিথর দেহ বুকে চেপে ধরে উদভ্রান্তের মতো দৌড়ে বেরালেন তারা। তবু পেলেন না কোনও অ্যাম্বুলেন্স।

শুক্রবার ভারতের বিহারের জেহানাবাদের একটি সরকারি হাসপাতালে মৃত্যু হয় তাদের ছেলের। রাজধানী পটনা থেকে জেহানাবাদের দূরত্ব ৪৮ কিমি। ওই শিশুর বাবা-মা বলেন, অ্যাম্বুলেন্সের অভাবে তারা তাদের ছেলের চিকিৎসা করাতে পারেননি।

ওই মৃত শিশুর বাবা গিরেজ কুমার বলেন, তাদের ৩ বছরের পুত্রসন্তান গত দু’দিন ধরে খুব অসুস্থ । শাহপুর গ্রামের স্থানীয় চিকিৎসক তাদের বলেন, অবস্থা খুব একটা ভাল নয়। জেহানাবাদের সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই শিশুকে। সেখান থেকে তাকে রেফার করা হয় পাটনা মেডিকেল কলেজে। কিন্তু অ্যাাম্বুলেন্স জোগড় করতে গিয়ে ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হন তারা।

লকডাউনের জন্য কোনও অ্যাম্বুলেন্স জোগাড় করতে পারেননি অসহায় বাবা-মা। অভিযোগ, হাসপাতালের তরফেও কোনও রকম সাহায্য করা হয়নি তাদের। শেষ পর্যন্ত বাবা-মা’র চোখের সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়ে নিষ্পাপ প্রাণটি।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় সোস্যাল মিডিয়ায়। যেখানে দেখা যায়, ছেলের মৃতদেহ জড়িয়ে এক নাগাড়ে কেঁদে চলেছেন মা। পাশেই দাঁড়িয়ে রয়েছেন বাবা।

তাকে কোনও সাহায্য লাগবে কিনা জিজ্ঞাসা করেন এক ব্যক্তি। তার উত্তর, ‘‘আর অ্যাম্বুলেন্স দিয়ে আমরা কী করব?’’ এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই নড়েচড়ে বসে জেলা প্রশাসন। ওই হাসপাতালের এক ম্যানেজরকে বরখাস্ত করা হয়। শো-কজ করা হয় কয়েকজন চিকিৎসককেও।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au