খেলাধুলা

ঠিক হতে চলেছে আইপিএলের সূচি

  • 4:47 am - July 22, 2020

নতুন সময় ডেস্ক : সোমবার আইসিসি চলতি বছর অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলা টি-২০ বিশ্বকাপ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়ার পরই আইপিএলের ত্রয়োদশসংস্করণের রূপরেখা ঠিক করতে মাঠে নেমে পড়ে বিসিসিআই। মঙ্গলবার আইপিএল চেয়ারম্যান জানিয়ে দেন, এ বছর আইপিএল হবে সংযুক্ত আরব আমিরশাহীতে। আগামী সপ্তাহে অথবা ১০ দিনের মধ্যেই প্রকাশিত হবে আইপিএলের সূচি। খবর কলকাতা ২৪x৭ এর।

করোনাভাইরাস অতিমহামারীর কারণে সোমবার বোর্ড মিটিংয়ের পর চলতি বছর অক্টবোর-নভেম্বরে টি-২০ বিশ্বকাপ স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। আইসিসি-র প্রধান নির্বাহী মনু সাওয়নি বলেন, ‘আমরা এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। এই প্রক্রিয়াটির মধ্য দিয়ে আমাদের খেলাটির সঙ্গে জড়িত প্রত্যেকের স্বাস্থ্য ও সুরক্ষা রক্ষা করা আমাদের অগ্রাধিকার।’

আইসিসি-র এই ঘোষণার সঙ্গে সঙ্গে আইপিএল আয়োজন নিয়ে মাঠে নেমে পড়েন বিসিসিআই কর্তারা। এদিন আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়ে দেন সেপ্টেম্বর থেকে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আইপিএল অনুষ্ঠিত হবে। পিটিআই-কে তিনি জানান, ‘এক সপ্তাহ বা ১০ দিনের মধ্যেই আইপিএল গভর্নিং কাউন্সিলের সভা হবে। সেখানেই আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঠিক হবে। এখনও পর্যন্ত ঠিক রয়েছে পুরো আইপিএল অর্থাৎ ৬০টি ম্যাচ হবে। সম্ভবত টুর্নামেন্ট হবে সংযুক্ত আরব আমিরশাহীতে।’

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au