জাতীয়

দেশে একদিনে ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯৪: ডা. ফ্লোরা

  • 10:47 am - April 10, 2020
দেশে একদিনে ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯৪: ডা. ফ্লোরা

ঢাকা: দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়ালো। গত ২৪ ঘণ্টায় আরও ৯৪ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত করা হয়েছে। ফলে দেশে এখন করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪২৪ জন হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে আইইডিসিআর-এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত বুলেটিনে এ তথ্য জানিয়েছেন সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

ডা. ফ্লোরা বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ পেয়েছি ৯৪ জনের মধ্যে। এখন দেশে সর্বমোট সংক্রমণের সংখ্যা ৪২৪ জন। নতুন আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা ৬৯ জন এবং মহিলা ২৫ জন।’

নতুন আাক্রান্তদের বয়সভিত্তিক বিশ্লেষণ তুলে ধরে তিনি বলেন, ‘১০ বছরের নিচে ৪ জন, ১১ থেকে ২০ বছর বয়সী ৬ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ১২ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৩৯ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ১৬ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ১৪ জন এবং ষাটোর্ধ্ব বয়সী রয়েছেন ৩ জন।’

জেলা পর্যায়ে কিংবা এলাকাভিত্তিক বিশ্লেষণ তুলে ধরে তিনি বলেন, ‘নতুন আক্রান্ত ৯৪ জনের মধ্যে ঢাকা শহরে রয়েছেন ৩৭ জন। এছাড়া নারায়ণগঞ্জে ১৬ জন এবং অন্যান্যরা দেশের বিভিন্ন জেলায় সংক্রমিত হয়েছেন। ঢাকা শহরের মধ্যে সর্বোচ্চ যাত্রাবাড়ীতে রয়েছে ৫ জন।’

গত ২৪ ঘণ্টায় মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে ডা. সেব্রিনা ফ্লোরা বলেন, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের রোগীর সংখ্যা গতকালের চেয়ে কিছুটা কম থাকলেও গত ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যুবরণ করেছেন ৬ জন। এই ৬ জনের মধ্যে ৫ জন পুরুষ ও ১ জন মহিলা। তাদের মধ্যে ৩০-৪০ বছর বয়সের মধ্যে ২ জন, ৫০-৬০ বছর বয়সের মধ্যে ২ জন, ৭০-৮০ বছর বয়সের মধ্যে ১ জন এবং আরেকজন ৯০ বছর বয়সী। যে ৬ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ৩ জন ঢাকা শহরে, ২ জন নারায়ণগঞ্জে এবং একজন পটুয়াখালী জেলায়।’

গত ৮ মার্চ বাংলাদেশে করোনা ভাইরাস সনাক্ত হওয়ার পর ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে মৃত্যুর ঘটনা ঘটে। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। আগের দিনগুলোর তুলনায় গত তিন-চার দিনে আক্রান্তের হার ব্যাপকভাবে বেড়েছে। বেড়েছে মৃত্যুর হারও। বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪২৪ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৭ জনের। তবে এই কদিনে আক্রান্তদের মধ্যে কেউ সুস্থ হননি।

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলনে তাকেই চাঁদাবাজ বানানোর ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের রাজধানীর কাওরানবাজারকে ঘিরে তৈরি হয় চাঁদাবাজ সিন্ডিকেট। ট্রাকস্ট্যান্ড, মাছের আড়ৎ, ফুটপাথ, পাইকারি কাঁচাবাজার, কিচেন মার্কেট, কাঠ পট্টিসহ পুরো এলাকাজুড়ে চলে…

সাবেক ছাত্রদলনেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:  বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ইমামুল হাসান হেলালের…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au