খেলাধুলা

চ্যাম্পিয়ন রিয়াল হোঁচট খেল লেগানেসের কাছে

  • 6:31 am - July 20, 2020

নতুন সময় ডেস্ক : লা লিগায় রিয়াল মাদ্রিদ যেন ইংলিশ প্রিমিয়ার লিগের লিভারপুল হয়ে গেছে। এক ম্যাচ বাকি থাকতে শিরোপা নিশ্চিতের পর পরের ম্যাচেই হোঁচট খেয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। লিগ থেকে রেলিগেট হয়ে যাওয়া লেগানেসের বিপক্ষে ড্র করেছে রিয়াল। অথচ আগের ম্যাচেই দুর্দান্ত খেলে ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়েছিল দলটি।

এবারের লিগের সব ম্যাচ শেষে বাদপড়া তিনটি ক্লাব হলো লেগানেস, মায়োর্কা ও এসপানিওল। আর সেই বাদপড়া দল লেগানেস রুখে দিল চ্যাম্পিয়ন রামোসদের। রোববার রাতের ম্যাচে সেভাবে জ্বলে উঠতে পারেনি লিগের অন্যতম সেরা খেলোয়াড় করিম বেনজেমা। কোনো গোলই পাননি তিনি।

মেসিকে ছাড়িয়ে লিগের সর্বোচ্চ গোলদাতা হতে পারেননি। রোববারের ম্যাচে জয়টা লেগানেসেরই হতে পারত। পুরো ম্যাচে রিয়ালের চেয়ে বেশি আক্রমণ তারাই করেছে। কিন্তু লক্ষ্যভেদ করতে না পেরে ২-২ গোলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। তবে চ্যাম্পিয়নদের এভাবে ঘোল খাওয়াতে পারাটাও তো একরকম জয়ই বলা চলে।

রোববার রাতে ম্যাচের ৯ মিনিটের মাথায় ইসকো অ্যালার্কনের এসিস্টে গোল করেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস। প্রথমার্ধের বিরতির ঠিক আগে ম্যাচে সমতা ফেরান লেগানেস ফরোয়ার্ড ব্রায়ান গিল। ১-১ গোলে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে ফিরে ফের লিড নেয় রিয়াল। এবারও বল বানিয়ে দেয়ার ভূমিকায় ইসকো, তবে গোল করেন মার্কো অ্যাসেনসিও।

২-১ গোলে এগিয়ে তৃপ্তির ঢেকুর তুলতে না তুলতেই সেই গোলও ফিরিয়ে দেয় লেগানেস। ম্যাচের ৭৮ মিনিটে ফের সমতায় ফেরে লেগানেস। এবার গোল করেন রজার অ্যাসেল। রিয়ালের বিপক্ষে ম্যাচটি ড্র করে সেই বাদপড়াদের তালিকাতেই থেকে যেতে হলো লেগানেসের। এ ম্যাচ জিতলে বাদপড়াদের তালিকায় যুক্ত হতো সেল্টা ভিগো। কারণ তাদের থেকে ১ পয়েন্ট এগিয়ে যেতো লেগানেস।

৩৮ ম্যাচ শেষে লেগানেসের সংগ্রহ ৩৬ পয়েন্ট, সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে লিগে নিজেদের স্থান ধরে রেখেছে সেল্টা ভিগো। আর রোববার পয়েন্ট ভাগাভাগির পর চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ লিগ শেষ করেছে ৮৭ পয়েন্ট নিয়ে। তবুও বার্সা থেকে ৫ পয়েন্ট এগিয়েই আছে স্প্যানিশ জায়ান্টরা।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au