এমপি মমতাজের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে ছাত্রলীগ নেতা রাজিদুল
মোঃ সাইয়েদুজ্জামান নূর আলভী: বন্যার কবলে পরেছে মানিকগঞ্জের বিভিন্ন উপজেলার অসংখ্য পরিবার। এই দুঃসময়ে বানভাসি মানুষের পাশে দাড়িয়েছে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম।
আজ ১৯ জুলাই,২০২০ (রবিবার) মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের নটাখোলা চর,সিলুমপুর চর,ভগবান চরের প্রায় ২০০ বানভাসি পরিবারে মাঝে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম এমপির পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেছেন মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম।
এ বিষয়ে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম বলেন,বন্যার কারণে বাড়ী-ঘর ডুবে যাওয়া বানভাসী মানুষেরা চরম ভোগান্তিতে রয়েছ এবং কেউ তাদের খোজ খবরও নিচ্ছে না। তাই আমরা মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম এমপির পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেছি। ছাত্রলীগ সর্বদা মানবতার কাজে নিয়োজিত।
উল্লেখ্য,প্রতি পরিবারকে ২ কেজি চিড়া,১ কেজি চিনি, হাফ কেজি মুড়ি,পাঁচটা স্যালাইন,পাঁচটা মেস, ২ পাতা পানি বিশুদ্ধকরণ ওষুধ।
নতুন সময়/টিআই