সারাদেশ

ঢাকায় কোন এলাকায় কত করোনা রোগী?

  • 2:07 pm - April 08, 2020
ঢাকায় কোন এলাকায় কত করোনা রোগী?

ঢাকা: প্রাণঘাতী করোনা ভাইরাস বর্তমান বিশ্বের এক আতঙ্কের নাম। এ মহামারি ভাইরাস সারা বিশ্বকে স্থবির করে দিয়েছে। বিশ্বের ১৬০টির বেশি দেশে এই ভাইরাসে আক্রান্ত। এই ভাইরাসের সংক্রমণ থেকে বাদ যায়নি বাংলাদেশও।

বুধবার পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা ২০ এবং আক্রান্ত হয়েছেন ২১৮ জন বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তবে এক মাসে শুধু ঢাকায় করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে ১২২ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকায় আক্রান্ত হয়েছে ৩৯ জন।

জেনে নিন ঢাকার কোন এলাকায় কতজন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে বুধবার পর্যন্ত।

ঢাকার আদাবর এলাকায় একজন, মোহাম্মদপুরে ৬ জন, বসিলায় একজন, ধানমন্ডি ৯ জন, জিগাতলায় ৩ জন, সেন্ট্রাল রোডে একজন, গ্রীন রোডে দুইজন, শাহবাগে একজন, বুয়েট এলাকায় একজন, পুরান ঢাকার উর্দু রোডে একজন, হাজারিবাগে একজন, চকবাজারে দুইজন, লালবাগে ৫ জন, বাবু বাজারে দুইজন, ইসলামপুরে ২ জন, লক্ষ্মীবাজারে একজন, নারিন্দায় একজন, সওয়ারি ঘাট এলাকায় তিনজন, ওয়ারিতে ৯ জন, কোতোয়ালি এলাকায় একজন, বংশালে ১ জন, যাত্রাবাড়ীতে ৫ জন, পুরানা পল্টন এলাকায় দুইজন, ইস্কাটনে একজন,বেইলি রোডে একজন মগবাজারে একজন, বাসাবো এলাকায় ৯ জন, রামপুরায় একজন, শাহজাহানপুরে একজন, বাড্ডায় একজন, বসুন্ধরা আবাসিক এলাকায় তিনজন, নিকুঞ্জতে একজন, আশকোনায় ১ জন, উত্তরায় ৫ জন, গুলশানে ৬ জন, মহাখালীতে একজন তেজগাঁও এলাকায় ২ জন, কাজীপাড়ায় একজন, মিরপুর-১০ দুইজন, মিরপুর-১১ দুইজন, মিরপুর -১৩ একজন, মিরপুর-১ আটজন, শাহ আলী বাগ ২ জন, পীরেরবাগ একজন, টোলারবাগ ৪ জন, উত্তর টোলারবাগ ৬ জনসহ মোট ১২২ জন।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৫৪ জন এবং মারা গেছে তিনজন। নতুন আক্রান্তদের মধ্যে শুধু ঢাকাতেই আক্রান্ত হয়েছেন ৩৯ জন, ঢাকার বাইরে ১৫ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছে তিনজন এবং মোট মারা গেছে ২০ জন। পরিস্থিতি বিবেচনায় ঢাকায় এখন পর্যন্ত মোট ২০০টি বাড়ি এবং ১২টি এলাকা লকডাউন করা হয়েছে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au