বিনোদন

কোরবানি দিতে শাকিবের কাছে অর্থ চাইলেন অপু

  • 5:26 am - July 19, 2020

নতুন সময় ডেস্ক : নিজেকে অমুসলিম দাবি করার পরও আসন্ন কোরবানির ঈদে কোরবানি দিতে চান নায়িকা অপু বিশ্বাস। আর এর জন্য তিনি তার সাবেক স্বামী অভিনেতা শাকিব খানের কাছে অর্থ চেয়ে পাঠিয়েছেন বলে জানিয়েছেন শাকিবের ঘনিষ্ট একটি সূত্র। অপু কোরবানি দেবেন এমন খবর মিডিয়া পাড়ায় চাউর হওয়ায় অনেকের মন্তব্য ‘এই নায়িকা কিছুদিন আগেও বলেছেন, শাকিব তো আমাকে কাগজে কলমে মুসলিম করেননি। তাছাড়া শাকিব যখন আমাকে তালাক দিয়েই দিয়েছেন তখন আমার পরিবার ও সমাজের কারণে আমাকে হিন্দু ধর্মই পালন করতে হচ্ছে। এ ছাড়াও নিজের জীবনটাকে তো আবার নতুন করে সাজাতে হবে। পরিবার থেকে আমার বিয়ের জন্য পাত্র দেখা হচ্ছে। তাই আমি হিন্দু ধর্মবলম্বী এবং আমার নাম অপু বিশ্বাস- এটিই এখন আমার একমাত্র পরিচয়।’

অপুর এমন মন্তব্যের পর তিনি আবার কোরবানির ঈদ কীভাবে করতে চান?-এ প্রশ্ন এখন সবার। মিডিয়ার অনেকের মতে, গত কয়েক ঈদ এবং পূজায় দেখা গেছে ঈদ আসলে অপু এই উৎসব পালনের জন্য তোড়জোড় শুরু করেন, সাবেক স্বামী শাকিবের কাছে টাকা চেয়ে পাঠান। আবার দূর্গা পূজা বা অন্য কোনো পূজা এলে পূজা অর্চনায় ব্যস্ত হয়ে পড়েন। মানে ঈদের সময় অপু মুসলমান আর পূজায় হিন্দু। ধর্ম নিয়ে অপুর এমন দ্বৈত আচরণে হতবাক তার দর্শক ভক্তরাও।
২০১৭ সালের নভেম্বরে কাউকে না জানিয়ে পুত্র জয়কে বাসায় কাজের লোকের কাছে তালাবদ্ধ করে রেখে হঠাৎ কলকাতা চলে যান অপু। তখন জয়কে ঘরে তালাবদ্ধ করে রেখে অপুর এই গোপন যাত্রার খবর পেয়ে বিদেশে শুটিংয়ে থাকা শাকিব পুত্রের জন্য উদ্বিগ্ন হয়ে দেশে ছুটে আসেন। আর অপুর এমন আচরণে ক্ষিপ্ত শাকিব তখনই অপুকে ডিভোর্স দেয়ার সিদ্ধান্ত নেন। এ অবস্থায় অপু দ্রুত কলকাতা থেকে ফিরে এসে ওই বছরের ২০ নভেম্বর একটি পত্রিকার কাছে বলেছিলেন, ‘আমাদের পুত্র জয়ের উন্নত ভবিষ্যতের কথা চিন্তা করে শাকিবের সঙ্গে সংসার করতে চাই। আর অভিনয় নয়, নামাজ, রোজা, হজ নিয়মিত আদায় করে স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করবো।

কিন্তু মনক্ষুণ্ণ শাকিব অপুর এমন আবদার উড়িয়ে দিয়ে তালাকের পথে হাঁটেন। এদিকে, সম্প্রতি কোরবানির জন্য শাকিবের কাছে অপুর টাকা চাওয়ার বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিষয়টি স্বীকার করে শাকিব বলেন, এসব বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না। এগুলো একেবারেই ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু বলতে চাই, করোনার কারণে দীর্ঘদিন ঘরে থাকতে থাকতে আমি এখন খুব বিরক্ত বোধ করছি। তাই পুত্র জয়কে নিয়ে কোরবানির ঈদের আনন্দ উপভোগ করতে চাই। আমার আশা, ঈদের সময় জয় আমার কাছেই থাকবে।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au