সারাদেশ

কেরানীগঞ্জে কয়েকটি এলাকা লকডাঊন

  • 1:29 pm - April 08, 2020
কেরানীগঞ্জে কয়েকটি এলাকা লকডাঊন

ঢাকা: বিশ্ব মহামারী করোনা ইতোমধ্যেই বাংলাদেশে ঢুকে পড়েছে। ঢুকে পড়েছে ঢাকার কেরানীগঞ্জেও! ৫ ব্যাক্তি করোনা সনাক্ত হয়েছে এবং একাধিক জ্বর কাশি রুগীর মৃত্যু পুরো কেরানীগঞ্জ বাসীকে ভাবিয়ে তুলেছে। জিঞ্জিরা ইউনিয়ন এবং শুভাঢ্যার হিজলতলীকে প্রশাসন লক ডাউন ঘোষণা করেছে। উপজেলা প্রশাসন ও পুলিশ সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। কাজ করছে অনেক সেচ্ছাসেবী সংগঠন ও জনপ্রতিনিধিরা।

সরেজমিনে দেখা গেছে ব্যক্তি উদ্যোগে উপজেলার গুরুত্বপূর্ণ এবং লোকাল রাস্তাগুলো বাঁশ,গাছের ঘুরি, পাইপ ইত্যাদি দিয়ে বন্ধ /লক ডাউন করে দেওয়া হয়েছে। মানা হচ্ছেনা কোন নিয়মনীতি। হযরতপুর,কলাতিয়া,রুহিতপুর, তারানগর, বাস্তা সহ বহু যায়গায় মানুষের চলাচল নিয়ন্ত্রণ করতে কাজ করছে সেচ্ছাসেবীরা । নিজেরাই প্রশাসনের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন! পালন করছেন জনপ্রতিনিধির দায়িত্ব। তারা নিজেরা জানেনা কোন কে এ লকডাউনের সিদ্ধান্ত দিবে। রাস্তা দিয়ে যানবাহন চলাচল করতে দিচ্ছেনা। মানুষ চলাচলেও দিচ্ছে বাধা। এলাকার সাধারন মানুষ হাসপাতাল, বাজার, ব্যাংকে যাওয়া লোক গুলো ঘরে ফিরতে পারছেনা। এখন সময় অবতীর্ণ হচ্ছেন মারমুখী ভূমিকায়। কিছু জায়গায় এমন ভাবে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে যে জরুরি প্রয়োজনেও বেড় হওয়া যাবেনা। যদিও পাশেই চলছে আড্ডা, খেলাধুলা, সহ নানা আয়োজন। এদিকে কিছু এলাকায় লকডাঊন নয়, বাজারে মানুষের সমাগম এতো যে গায়েগায়ে লেগে আছে।কোন দুরত্ব বজায় রাখছে মা তারা। জনপ্রতিনিধিরা মাইকিং করলেও শুনছে না সেই দোহাই এলাকা গুলো, ইকুরিয়া, মীরেরবাগ, পাড়গেন্ডারিয়া,খেজুরবাগ,হাসনাবাদ বাজারের একই চিত্র।

রুহিতপুরে এক জনপ্রতিনিধির স্বজন বলেন, আমি আমার স্ত্রী কে হাসপাতালে নিয়ে আসতে সক্ষম হলেও অনেকে তা পারছেনা। লক ডাউনে কোন নিয়মনীতি মানা হচ্ছেনা।

সেচ্ছাসেবীদেরও দেখা গেছে অনিরাপদ দূরত্বে কাজ করছে। হাতে গ্লাফ্স, মুখে মাস্ক, চোখে চশমা, কিছুই নেই নিজেদের। তবে ভিন্ন ছবিও চোখে পড়েছে কিছু স্থানে।

মুগারচরের যুবক স্কুল শিক্ষক শিহান মাহমুদ সেন্টু জানান, এলাকায় বাহিরের কোন লোক যেন না আসতে পারে এবং স্থানীয়রাও যাতে অযথা এদিক সেদিক ঘুরা ফেরা করতে না পারে এই জন্য এলাকার ময়মুরুব্বি নিয়ে বাঁশ দিয়ে রাস্তা বন্ধ করে চলাচল সীমিত করেছি। প্রশাসনের অনুমতি আছে কিনা জানতে চাইলে বলেন, প্রশাসন অনেক কাজ করছে, আমাদের নিজেদের রক্ষায় নিজেদেরও কিছু করার চেষ্টা করছি। প্রশাসনে কোন অনুমতি নেইনি।

তারানগরেও ব্যক্তি উদ্যোগে লক ডাউন করতে দেখা গেছে।করোনা (Covid-19) ভাইরাসের বিস্তার রোধ এবং সামাজিক দুরুত্ব নিশ্চিত করণে কাঠালতলী এলাকায় অঘোষিত লকডাউন এর কার্যক্রমে বহিরাগতদের প্রবেশ নিষেধ করা হয়েছে। প্রতিটি পরিবার থেকে একজন বের হয়ে কাজ শেষ করে দ্রুত চলে আসতে বলা হয়েছে। বাহিরে বের হলে মাস্ক, গ্লাফস পড়তে বলা হলেও অধিকাংশ সেচ্ছাসেবী তা মানেনি।

এ ব্যাপারে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ বলেন, ব্যক্তি উদ্যোগে লক ডাউনের সুযোগ নেই। তবে কেউ যদি নিজ এলাকায় জনসাধারণের অবাধ চলাচলে নিয়ন্ত্রণ করতে চায় এটা বাধা দিতে পারে। তবে খেয়াল রাখতে হবে কোন মতেই জন দূর্ভোগ সৃষ্টি না হয়। আর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্বাস্থ্য ঝুঁকি মনে করলে, উপজেলা প্রশাসন শুধু মাত্র লক ডাউন করতে পারে। ব্যক্তি উদ্যোগে লক ডাউনের সুযোগ নেই।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au