ঢাকা উত্তর-দক্ষিণ

দক্ষিণে ২০ নং ওয়ার্ডে মেয়রের নেতৃত্বে নব আঙ্গিকে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম

  • 2:45 am - July 17, 2020

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কতৃক নব আঙ্গিকে বজ্য ব্যবস্থাপনা কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

এ বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস।

বুধবার রাত নয়টার দিকে ২০ নং ওয়ার্ড এলাকায় এ কার্যক্রম উদ্বোধন করা হয়।

এ সময় মেয়রের অনুমতিতে এর ধারাবাহিকতায় এ বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আওতাধীন ২০ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন।

নব আঙ্গিকে বর্জন ব্যবস্থা কার্যক্রম উদ্বোধনের সময় ফরিদ উদ্দিন রতন বলেন, ইতিমধ্যে মেয়র সাহেব বর্জন ব্যবস্থা কার্যক্রম উদ্বোধন করেছেন। সেই ধারাবাহিকতায় ২০ নং ওয়ার্ডে যারা আমাদের পরিচ্ছন্নকর্মীরা কাজ করেন এবং যারা এটা সঙ্গে সংযুক্ত আছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই।

রতন বলেন, আজকের এই কর্মসূচি অনুযায়ী ঢাকা দক্ষিণের প্রতিটি ওয়ার্ডে ইতিমধ্যে এ কর্মসূচি উদ্বোধন শুরু করছে। আমরা আজ নব আঙ্গিকে এ বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের শুভ উদ্বোধন করেছি।

বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম উদ্বোধনের সময় ২০ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন রতন নিজে রাস্তার পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করেন”

তিনি বলেন, আপনারা জানেন মহামারী করোনাভাইরাস প্রাকৃতিক এই দুর্যোগ মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী মার্চের শুরু থেকেই সাধারণ মানুষের কথা চিন্তা করে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।

তিনি বলেন, আমিও প্রধানমন্ত্রীর নির্দেশনা পালন করে যাচ্ছি এবং আপনাদের পাশে থাকার চেষ্টা করছি যাতে কারোর কোন সমস্যা না হয়। আপনাদের সুবিধা অসুবিধা আমলে নিয়ে এবং সব সময় নিজ কার্যালয় থেকে এলাকার সাধারণ মানুষের সেবা করে যাচ্ছি।

এ সময় পরিচ্ছন্ন কর্মীদের উদ্দেশ্যে রতন বলেন, আপনারা রাত থেকে সকাল পর্যন্ত অনেক কষ্ট করে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। আমি নিজে রাত জেগে দেখেছি আপনারা যে পরিশ্রম করেন আমি সব সময় আপনাদের পাশে আছি আপনাদের সুবিধা অসুবিধা আমাকে জানাবেন। পরিচ্ছন্ন কর্মীরা বাসাবাড়ি থেকে যখন ময়লা-আবর্জনা, পরিষ্কার করেন, রাস্তাঘাট পরিষ্কার করেন,ও ড্রেন পরিস্কার করে থাকে তারা অত্যন্ত সহনশীলতার মধ্যে কাজ করেন। এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই।

তিনি বলেন, পরিচ্ছন্ন কর্মীদের সকল সমস্যায় এগিয়ে আসার চেষ্টা করব। তাছাড়া আমি পরিচ্ছন্ন কর্মীদের সব সময় পাশে আছি ইনশাল্লাহ থাকবো।

তিনি বলেন, মাননীয় মেয়রের নেতৃত্বে একজন জনপ্রতিনিধি হিসেবে ২০ নং ওয়ার্ডকে দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি উন্নয়ন উন্নয়নমূলক ওয়ার্ড হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন সময় বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি অব্যাহত রাখব।

এ সময় কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন দূর্গন্ধমুক্ত, বজ্যমুক্ত সুন্দর সকাল তৈরির জন্য ২০নং ওয়ার্ড নিয়োজিত সিটি কর্পোরেশনের কর্মকর্তা, কর্মচারি এবং এ ওয়ার্ডবাসির সহযোগিতা কামনা করেন।

 

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au