আইন আদালত

সাপাহারে ২৬৫০ সংগঠন নামে চাঁদা আদায়! রশিদের অপরপৃষ্টায় পুলিশের ফোন নম্বার

  • 1:07 am - July 17, 2020

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ২৬৫০ রেজিঃ নামে কোন সংগঠন বা অফিস না থাকলেও চালান রশিদ দিয়ে আম পরিবহনকারী গাড়ী হতে অভিনব কায়দায় চাঁদা আদায় করা হচ্ছে। রশিদের অপরপৃষ্টায় উল্লেখ করা হচ্ছে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তার ফোন নম্বার।

জানা গেছে, উপজেলায় নওগাঁ জেলা ট্রাক ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান পরিবহণ শ্রমিক ইউনিয়ন ২৬৫০ রেজিঃ নামে কোন সংগঠন বা অফিস না থাকলেও চালান রশিদ দিয়ে আম পরিবহনকারী প্রতি গাড়ী হতে প্রায় এক থেকে দেড় হাজার টাকা চাঁদা আদায় করে আসছে সংগঠনের পরিচয় প্রদানকারী কয়েকজন ব্যক্তি। ওই রশিদের অপরপৃষ্টায় উল্লেখ করা হচ্ছে জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তার ফোন নম্বার।

চাঁদা আদায়কারী ব্যক্তিরা হলেন, উপজেলার জয়পুর গ্রামের জমির উদ্দীনের ছেলে আবুল হোসেন (৪০), একই গ্রামের মাছির আলীর ছেলে ফরিদুল ইসলাম (২৯), ও লুৎফর রহমানের ছেলে রানা (২৩) এবং করলডাঙ্গা গ্রামের বাবলুর রহমানের ছেলে নুর আলম (৩২)।

এ বিষয়ে আবুল হোসেনের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান, আমরা ২৬৫০ সংগঠনের সদস্য, জেলা সংগঠনের নেতৃবৃন্দের নির্দেশনায় চাঁদা আদায় করা হচ্ছে। এবং তাদের পরামর্শেই চালানে পুলিশের ফোন উল্লেখ করা হচ্ছে।

এ ব্যপারে সাপাহার থানার ওসি তদন্ত আল মাহমুদের সাথে মুঠো ফোনে সাংবাদিকের কথা হলে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এবিষয়ে তারা ভুল স্বীকার করেছে। পরবর্তীতে কেউ পুলিশের নম্বার ব্যবহার করে চাঁদাবাজী করলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

নতুন সময়/মীম

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au