রাজনীতি

স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কারাবন্দী দিবস পালন

  • 8:20 am - July 16, 2020
১৬ জুলাই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা'র কারাবন্দী দিবস

ঢাকা: আজ ১৬ জুলাই, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র কারাবন্দী দিবস। ২০০৭ সালের ১৬ জুলাই ১/১১- এর সেনা সমর্থিত অবৈধ তত্ত্বাবধায়ক সরকারের দেওয়া ষড়যন্ত্রমুলক মিথ্যা চাঁদাবাজির মামলায় ধানমন্ডির ৫ নম্বর রোডের পারিবারিক বাসভবন ‘সুধাসদন’ থেকে নেত্রীকে গ্রেফতার করে।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দিবসটি পালন উপলক্ষে আজ ১৯ বঙ্গবন্ধু এভিনিউ সংগঠনের কেন্দ্রীয় পার্টি অফিসে স্বাস্থ্যবিধি মেনে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র সুস্বাস্থ্য,দীর্ঘায়ু ও সফলতা কামনা করে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ এবং অনুষ্ঠান পরিচালনা করেন, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।

দীর্ঘ ১১ মাস কারাগারে অন্তরীণ থাকাবস্থায় অসুস্থ হয়ে পড়েন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সেই অবস্থায় বাংলাদেশ অাওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ক্রমাগত চাপ, নেত্রীর আপোষহীন মনোভাব, সর্বস্তরের নেতা-কর্মী এবং গণতন্ত্রকামী সাধারণ মানুষের অান্দোলন-সংগ্রাম ও ব্যাপক জনদাবীর মুখে দীর্ঘ প্রায় ১১ মাস বিনাবিচারে কারাভোগের পর ২০০৮ সালে ১১ জুন সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা।

সভাপতি বাবু নির্মল রন্জন গুহ বলেন, ১৬ জুলাই ২০০৭ সাল থেকে ১১ জুন ২০০৮ সাল পর্যন্ত সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দীন নাছিম ভাইয়ের নির্দেশে আদালত প্রাঙ্গণ থেকে শুরু করে রাজধানীসহ সারাদেশে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আপার মুক্তির দাবীতে ব্যাপক আন্দোলন- সংগ্রাম গড়ে তোলে ফখরুদ্দিন -মঈনুদ্দিনের অবৈধ সরকারকে বাধ্য করেন আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে মুক্তি দিতে।

সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, নেত্রীর মুক্তির দাবীতে স্বেচ্ছাসেবক লীগ ব্যাপক ভুমিকা রাখায় তখনকার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, আমাদের সাংগঠনিক নেত্রী জননেত্রী শেখ হাসিনা’র প্রতিটি নির্দেশনা বাস্তবায়ন করতে স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মী সর্বদা প্রস্তুত আছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নেতা গাজী মেজবাউল হোসেন সাচ্চু, তানভীর শাকিল জয়, মুজিবুর রহমান স্বপন, কাজী মোয়াজ্জেম হোসেন,দেবাশীষ বিশ্বাস, এড. মানিক কুমার ঘোষ , কাজী শাহানারা ইয়াসমিন, আব্দুস সালাম, মোবাশ্বের চৌধুরী,খায়রুল হাসান জুয়েল, নাফিউল করিম নাফা, আরিফুর রহমান টিটু, কৃষিবিদ মাহবুব হাসান, মেহেদী হাসান মোল্লা, আবিদ আল হাসান, শাহজালাল মুকুল, মাহবুবুর রহমান হেলাল, রফিকুল ইসলাম বিটু, আজিজুল হক আজিজ এবং নগর উত্তর সভাপতি ইসহাক মিয়া, নগর উত্তর সাধারণ সম্পাদক – আনিসুর রহমান নাঈম ও নগর দক্ষিণ সাধারণ সম্পাদক তারিক সাঈদ প্রমুখ ।

এদিন সংগঠনের প্রতিটি জেলা, মহানগর, উপজেলা ও থানাসহ অন্যান্য ইউনিট সমূহও মাননীয় নেত্রী’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করে।

 

সময় সংবাদ/জে এম সজিব

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au