মানবিক পুলিশ অফিসার ডিআইজি শেখ নাজমুল আলম করোনা আক্রান্ত
ঢাকা: বাংলাদেশ পুলিশের স্বনামধন্য মানবিক পুলিশ অফিসার হিসেবে দেশ-বিদেশে ব্যাপক জনপ্রিয় পুলিশের উপ-পরিদর্শক ডিআইজি শেখ নাজমুল আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাংলাদেশ পুলিশের একটি সূত্রে এসব তথ্য নিশ্চিত করেছেন। তাছাড়া সিআইডি অফিসের একটি বিশ্বস্ত সূত্রে এসব তথ্য জানা গেছে।
যদিও এই বিষয়টিতে শেখ নাজমুল আলমের কোনো পাওয়া যায়নি। ডিআইজি শেখ নাজমুল আলম শুধু দেশবাসীর কাছে তার এবং তার পরিবারের জন্য দোয়া চেয়েছেন।
ডিআইজি শেখ নাজমুল আলম কদিন ধরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানীর মিরপুরের বাসায় হোম কোয়ারেন্টিইনে ছিলেন। সম্প্রতি তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন রাজারবাগ পুলিশ হাসপাতালে। গতকাল সোমবার তার পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।
ডিআইজি শেখ নাজমুল আলমের পরিবারের ঘনিষ্ঠ সূত্র মতে, আজ মঙ্গলবার তার স্ত্রী ছন্দা পারভীন শেখ, ফারহান রাফিদ অয়ন এবং শেখ ফারহান তানজিম অর্ক করানো পরীক্ষার জন্য নমুনা জমা দিবেন।
নড়াইলের কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রামের ঐতিহ্যবাহী শেখ পরিবারের সন্তান সিআইডির পুলিশের ডিআইজি শেখ নাজমুল আলম। বর্তমান সিআইডি পুলিশের ডিআইজি হিসেবে কর্মরত তিনি।
ডিআইজি শেখ নাজমুল আলমের দ্রুত রোগ মুক্তি কামনায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বাছট বৈলতলা মোকদমপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শান্তিভবনে এক বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে আগামী শুক্রবার। দোয়া মাহফিলে বিষয়টি হাবিবুল্লাহ মিজান নিশ্চিত করেছেন।
ডিআইজি শেখ নাজমুল আলম কর্মরত ছিলেন এডিসি ট্রাফিক মতিঝিল, ডিসি ট্রাফিক উত্তর, এসপি নেত্রকোনা, এসপি নারায়ণগঞ্জ, ডিসি মতিঝিল, ডিসি এস্টেট, ডিসি ডিবি, জয়েন্ট কমিশনার (ক্রাইম) হিসেবে সুনামের সাথে কাজ করে এখন ডিআইজি হিসেবে সিআইডিতে কর্মরত রয়েছেন।
সর্বশেষ তিনি ২০১৮ সালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) উপ-পুলিশ কমিশনার দায়িত্বে অবস্থায় শেখ নাজমুল আলম বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক ও বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পদক পেয়েছেন।
এর আগেও, তিনি বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন। ভালো কাজ ও ত্যাগস্বীকারস্বরূপ পুলিশের এই কর্মকর্তা মোট তিনবার বিপিএম এবং দুবার পিপিএম পদক পেয়েছেন।
প্রতিবারই পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ নাজমুল আলমকে পদক পরিয়ে দিয়েছেন। এদিকে, ২০১৮ সালে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক এডিশনাল ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়েছেন এই কর্মকর্তা।
২০১৯ সালের ২৪ অক্টোবর তিনি মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পেয়েছেন।
উল্লেখ্য, ১৯৯৮ সালে ১৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়ে কর্মজীবন শুরু করেন শেখ নাজমুল আলম। ২০১৩ সালের ১২ ফেব্রুয়ারি ডিএমপিতে যোগদান করেন একই বছরের একই দিনে ডিবিতে দায়িত্ব পান। তার আগে নারায়ণগঞ্জ ও নেত্রকোনা জেলা পুলিশ সুপার ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স ও (এসএসএফ) এর দায়িত্ব পালন করেছেন।
এছাড়া, কর্মজীবনের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাজ করেছেন এর মধ্যে তিনি ভোলা, পঞ্চগড়, সারদা পুলিশ একাডেমি ও মুন্সিগঞ্জ জেলায় চাকরি করেছে।
নতুন সময়/টিআই