ক্রাইম

কিশোরগঞ্জে মুরগীতে ৬শ’ ৭০ গ্রাম কম দেয়ায় জরিমানা!

  • 3:40 pm - July 14, 2020
কিশরগঞ্জে মুরগীতে ৬ শ’ ৭০ গ্রাম কম দেয়ায় গুনতে হলো জরিমানা

কিশোরগঞ্জ নীলফামারী প্রতিনিধি, মো:লাতিফুল আজম : ৩ কেজি ৭ শ’ গ্রাম মুরগীতেই বিক্রেতা দিল ৬ শ’ ৭০ গ্রাম কম। ভ্রাম্যমান আদালত অভিযোগ পেয়ে কম দেয়ার সত্যতা পাওয়ায় বিক্রেতাকে গুনতে হল ৫ হাজার টাকা জরিমানা। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার বিকালে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার থানা গেটের সামনে লাল মিয়ার দোকানে। এছাড়া ভোক্তা অধিকার আইনে এক হোটেল ব্যবসায়ীকে ৭ হাজার ও স্বাস্থ্য বিধি না মানায় আরও ২ জনকে ১০০ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাকির হোসেন বাবুল আজ দুপুরে বাজার থেকে বাড়ী ফেরার সময় থানা গেট সংলগ্ন লাল মিয়ার মুরগীর দোকান থেকে ৪টি মুরগী ক্রয় করে। এতে বিক্রেতা ৩ কেজি ৭ শ’ গ্রাম হয়েছে বলে টাকা নেন। বাড়ী যাওয়ার সময় ওজনে কম দিয়েছে বলে সন্দেহ হলে তিনি বাড়িতে গিয়ে মুরগী গুলো মেপে পান ৩ কেজি ৩০ গ্রাম। ৩ কেজি ৭ শ’ গ্রাম মুরগীতেই বিক্রেতা দিয়েছে ৬ শ’ ৭০ গ্রাম কম।

তিনি তাৎক্ষনিক উপজেলা নির্বাহী অফিসারকে ভোক্তা অধিকার আইনে অভিযোগ দেন। অভিযোগ পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিক্রেতা লাল মিয়ার দোকানের ওজনের পাত্র ওজনের চেয়ে কম পান। ওজনে কম দেয়ার সত্যতা পাওয়ায় উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ মুশা গ্রামের মজিবরের পুত্র লাল মিয়ার ৫ হাজার টাকা জরিমানা করে।

লিটন হোটেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ খাদ্য ও অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়ায় ওই হোটেলের মালিক আক্কাছ আলীর পুত্র লিটনের ৭ হাজার টাকা জরিমানা করে। এছাড়া মাস্ক না পড়ে বাজারে যত্রতত্র ঘোড়াফেরা করায় স্বাস্থ্য বিধি না মানার দায়ে রাজিব গ্রামের লোকমানের পুত্র পেয়ারুলের ১ শ’ টাকা ও মধ্য রাজিব গ্রামের সহিদুলের পুত্র বুলবুলের ১ শ’ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুল জানান- ৩ কেজি ৭ শ’ গ্রাম মুরগী কিনে বাড়িতে যাই। সন্দেহ হলে মেপে দেখি ৩ কেজি ৭ শ’ গ্রাম মুরগীতেই ৬ শ’ ৭০ গ্রাম ওজন কম। তাৎক্ষনিক ভোক্তা অধিকার আইনে অভিযোগ দেই। তিনি আরও জানান- ওই মুরগীর দোকানসহ বেশ ক’টি মুরগীর দোকানের দুর্গন্ধে সাধারণ মানুষের চলাচলে বেশ অসুবিধা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ জানান- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ৩ কেজি ৭ শ’ গ্রাম মুরগী ক্রয় করে ৬ শ’ ৭০ গ্রাম ওজনে কম পান। ভোক্তা অধিকার আইনে অভিযোগ পেয়ে ওই দোকানে গিয়ে ওজনে কম দেয়ার সত্যতা পাওয়ায় দোকানের মালিকের ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া এক হোটেল ব্যবসায়ীর ৭ হাজার ও স্বাস্থ্যবিধি না মানায় ২ জনকে ১ শ’ টাকা করে জরিমানা করা হয়।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

সেই মাইকেলের শুধু আফতাব নগরেই আছে ২৯ ফ্ল্যাট!

সাব রেজিস্ট্রার বদলি করে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে যখন মাইকেল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তোরজোর চলছে দুদকে,তখন সেই চক্রের মূলহোতা অভিযুক্ত খিলগাওয়ের সাব রেজিস্ট্রার…

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au