হিমেলের নির্দেশে আকরামের মুক্তির দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আকরামুল হাসান মিন্টুর গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল। আজ সরকারি তিতুমীর কলেজ ছাত্রদল গুলশান-১ থেকে শুরু করে মহাখালী টিভি গেট এসে শেষ হয়।
এ বিক্ষোভ মিছিলের নির্দেশনা দেন তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হিমেল হক।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি শরিফুল আলম মাসুম, নাসরিন রহমান পপি, যুগ্ন সাধারন সম্পাদক মামুন খান, কবির হোসেন, কাজী সাইফুল ইসলাম, মাজদুক আহমেদ শ্রাবণ, সেলিম রেজা, সহ-সাধারন সম্পাদক সাত্তারুল ইসলাম, গণশিক্ষা সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, তিতুমীর কলেজ হল শাখার সদস্য সচিব মোঃ দেলোয়ার হোসেন দ্বীপসহ অর্ধশতাধিক নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
এ বিষয়ে জানতে চাইলে তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হিমেল হক বলেন, এই অবৈধ ও স্বৈরাচারী সরকার সরকার মহামারী করোনার মধ্যে ও গ্রেপ্তার বাণিজ্যে মেতে উঠেছে।
তিনি বলেন, অবিলম্বে আকরামুল হাসানকে মুক্তি না দিলে আন্দোলনের দাবানল চারিদেক ছড়িয়ে দেওয়ার হুশিয়ারী দেন।
নতুন সময়/টিআই