পরিবেশ

ভারি বর্ষণে ১৩টি গ্ৰাম প্লাবিত, শত শত মানুষ পানিবন্দি

  • 6:04 pm - July 13, 2020
ভারি বর্ষণে ১৩টি গ্ৰাম প্লাবিত, শত শত মানুষ পানিবন্দি

ফেনী প্রতিনিধি: ফেনীতে ভারি বর্ষণ ও ভারত থেকে নামা ঢলে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙনের ফলে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার অন্তত ১৩টি গ্রাম প্লাবিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকালে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়ক পানি উঠেছে। ফুলগাজী ও পরশুরাম উপজেলার বহু ফসলি জমি ও রাস্তাঘাট প্লাবিত হয়েছে। ভেসে গেছে কয়েকশ পুকুরের মাছ। পানিবন্দি হয়ে পড়েছে ১৩ গ্রামের শত শত মানুষ।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন জানান, সকাল ৬টায় মুহুরী নদীর পানি বিপদসীমার ১০০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এর আগে রোববার রাতে বিপদসীমার ১.৩২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল।
“প্রবল স্রোতে মুহুরী নদীর ফুলগাজী ও পরশুরাম অংশে অন্তত ছয়টি স্থানে ভেঙে গেছে। এতে দুই উপজেলার বেশ কয়েকটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়।”
রোববার রাতে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ফুলগাজীর উত্তর দৌলতপুরের তিনটি স্থানে ও কিসমত ঘনিয়া মোড়া গ্রামে দুইটি স্থানে ভেঙে যায়।

“এতে উত্তর দৌলতপুর, বৈরাগপুর, সাহাপাড়া, উত্তর বরইয়া, ঘনিয়া মোড়া, কিসমত ঘনিয়া মোড়া ও পূর্ব ঘনিয়া মোড়া গ্রাম প্লাবিত হয়েছে। ফুলগাজী বাজারের পশ্চিম অংশে শ্রীপুর এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর দিয়ে পানি প্রবাহিত হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক তলিয়ে গেছে। এতে ওইসব এলাকার পাঁচশতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
পরশুরামে রোববার রাতে মুহুরী নদীর চিথলিয়া অংশে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কয়েকটি স্থানে ভেঙে ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে। প্লাবিত গ্রামগুলো হলো দক্ষিণ শালধর, মালিপাথর, পাগলীরকুল, দুর্গাপুর, রতনপুর ও রামপুর।
এছাড়া উত্তর ধনীকুন্ডা, মধ্যম ধনীকুন্ডা, উত্তর শালধর, রাজষপুর, নোয়াপুরসহ আরও বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।

জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি পানিবন্দি তিন শতাধিক মানুষের মাঝে শুকনা খাবার বিতরণ করেন।
পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন আক্তার জানান, মুহুরী নদীর বাঁধের ভাঙন কবলিত অংশগুলো মেরামতে পানি উন্নয়ন বোর্ডকে তাগাদা দেওয়া হয়েছে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন জানান, মুহুরী নদীর বাঁধের ভেঙে যাওয়া অংশে পানি কিছুটা কমলে বাঁধ মেরামতে কাজ করা হবে। এছাড়া নতুন করে বাঁধের কোনো অংশে যেন ভাঙন না ধরে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত আছে এবং পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলনে তাকেই চাঁদাবাজ বানানোর ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের রাজধানীর কাওরানবাজারকে ঘিরে তৈরি হয় চাঁদাবাজ সিন্ডিকেট। ট্রাকস্ট্যান্ড, মাছের আড়ৎ, ফুটপাথ, পাইকারি কাঁচাবাজার, কিচেন মার্কেট, কাঠ পট্টিসহ পুরো এলাকাজুড়ে চলে…

সাবেক ছাত্রদলনেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:  বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ইমামুল হাসান হেলালের…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au