জে এম সজিব: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর অন্যতম সদস্য, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি ৯ জুলাই বৃহস্পতিবার রাত ১১টা ২৫ মিনিটে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অ্যাডভোকেট সাহারা খাতুন দেশরত্ন শেখ হাসিনার আস্থাভাজন ও বিশ্বস্ত সহযোদ্ধা হিসাবে সংগঠনের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করেছেন।
তিনি বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিক হিসাবে আমৃত্যু কাজ করে গেছেন। ওয়ান ইলেভেনে দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি আন্দোলনে আদালত ও রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।
প্রিয়নেত্রী অ্যাডঃ সাহারা খাতুন এমপি’র বিদায় বেলায় তাঁর কফিনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর পক্ষ থেকে সংগঠনের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মেজবাহুল হোসেন সাচ্চু, সাবেক সমাজ কল্যাণ সম্পাদক নাফিউল করিম নাফা, কেন্দ্রীয় নেতা সাদেক,হান্নান, জাফর আজিজ, ও মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি গোলাম রাব্বানী প্রমুখ।
নতুন সময়/ জে এম সজিব