জাতীয়

রিজেন্ট চেয়ারম্যান সাহেদ দেশেই আছেন, দাবি স্ত্রীর

  • 7:59 am - July 12, 2020
রিজেন্ট চেয়ারম্যান সাহেদ দেশেই আছেন, দাবি স্ত্রীর

মামুন: করোনা চিকিৎসায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের অনিয়ম-দুর্নীতি খবর শুনে হতবাক হয়েছেন স্ত্রী সাদিয়া আরবি রিম্মি।

অপরাধ করলে বিচার হওয়া উচিত বলেও মত দিয়েছেন তিনি। এর আগে, এমএলএম ব্যবসাসহ নানা প্রতারণা মামলায় জেল খাটার পর তার স্বামী শুধরেছে বলে মনে করতেন তিনি। অভিযুক্ত সাহেদ দেশেই আছেন বলে জানালেন স্ত্রী রিম্মি।

করোনা পরীক্ষা ও চিকিৎসার নামে অনিয়ম-দুর্নীতির অভিযোগে অভিযুক্ত মোহাম্মদ সাহেদ এখন, ‘টক অফ দ্য কান্ট্রি’। প্রভাবশালীদের সংস্পর্শে এসে তাদের নাম ভাঙ্গিয়ে অপকর্মের নতুন নতুন তথ্য বের হচ্ছে প্রতিদিন।

রাজধানীর বনানীতে, ডিওএইচএসে’র ভাড়া বাসায় সাহেদের প্রতারণা ও অপকর্ম নিয়ে কথা হয়, তার স্ত্রীর সঙ্গে। জানালেন, ২০০৪ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন তারা।

এর আগেও নানা প্রক্রিয়ায় সাহেদের লোক ঠকানোর বিষয়টি স্বীকার করেন তিনি। বললেন, এ কারণে একবার সংসার ছেড়ে চলেও গিয়েছিলেন। তবে নতুন করে স্বামীর এমন অপকর্মে বিস্মিত তিনি। রিজেন্ট হাসপাতালে র‌্যাবের অভিযানের পর সাহেদ আর বাসায় আসেননি বলে জানালেন রিম্মি।

জানা গেছে, আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর কেউ এখানো তার স্বামীর বিষয়ে তথ্য নেয়ার জন্য যোগাযোগ করেনি।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au