মির্জাপুরে ৭ পুলিশ সদস্য সহ ১৪ জন করোনায় আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০৮ জনে
মোঃ রুবেল মিয়া, মির্জাপুর ( টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইল মির্জাপুরে করোনা আক্রান্তর সংখ্যা ধীর গতিতে হলেও বেড়েই চলেছে কোভিড ১৯ পজিটিভের সংখ্যা।
আজ ও মির্জাপুরে ৭ পুলিশ সদস্য সহ ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন মির্জাপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাকসুদা খানম।
টাঙ্গগাইল জেলার ১২ টি উপজেলায় মোট করোনা আক্রান্তর সংখ্যা ৯১৫ জনের মধ্যে ৩০৮ জনই মির্জাপুর উপজেলার। এ পর্যন্ত শীর্ষ স্থানটি দখল করে আছে মির্জাপুর উপজেলাটি আক্রান্ত ও মৃত্যুর দিক থেকেও। চার পুরুষ এক নারীর মৃত্যু হয়েছে সুস্থ হয়েছে ১৩২ জন ও চিকিৎসাধীন অবস্থায় আছে ১৭১জন।
আজ নতুন আক্রান্তরা হলেন, উপজেলার মহেড়া ইউনিয়নের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের ৭ পুলিশ সদস্য (২৩, ২৬, ৫২, ৪৩, ২৭, ৪৮, ৫৪), পৌর এলাকার সাহাপাড়া গ্রামের বাসিন্দা ব্যবসায়ী (৪৩), জামুর্কী গ্রামের বাসিন্দা (৫৫), লতিফপুর গ্রামের বাসিন্দা নারী (২৬), লতিফপুর ইউনিয়নের ত্রিমোহন গ্রামের বাসিন্দা নারী (৪০), একই ইউনিয়নের টাকিয়া কদমা গ্রামের বাসিন্দা (৫০), বহুরিয়া ইউনিয়নের গোহাইল বাড়ি গ্রামের বাসিন্দা শিক্ষার্থী (২০), বানাইল ইউনিয়নের পাঁচচামারী গ্রামের বাসিন্দা (৪২)।
নতুন আক্রান্তদের বাড়ি ইতিমধ্যে লকডাউনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেক।
নতুন সময়/টিআই