রাজনীতি

স্বাস্থ্যখাতকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করার দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য

  • 7:20 am - July 12, 2020
স্বাস্থ্যখাতকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করার দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য

ঢাকা: দেশের ভঙ্গুর স্বাস্থ্যখাতকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করার দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য নামক একটি সংগঠন।

রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানবন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা সরকারের উদ্দেশ্যে বলেন, স্বাস্থ্যখাতের দুর্নীতিবাজদের আইনের আওতায় আনুন। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করুন। করোনা মহামারি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমাদের দেশের স্বাস্থসেবা কোন পর্যায়ে আছে। এখনই সময় স্বাস্থ্যখাতের উন্নয়ন করার। অন্যথায় দেশ আরও বড় বিপদের সম্মুখীন হবে।

এসময় আয়োজক সংগঠনের পক্ষ থেকে ৭ দফা দাবি পেশ করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, পর্দা কেলেঙ্কারির বিচার, ডাক্তার-নার্সদের খাবার কেলেঙ্কারির বিচার, করোনা প্রতিরোধ সামগ্রীতে ভেজাল ও উচ্চমূল্য রোধে ব্যবস্থা গ্রহণ, স্বাস্থ্যখাতে নিয়োগ ও বদলি বাণিজ্য বন্ধ, সাধারণ রোগীদের করোনা চিকিৎসায় কার্যকর ব্যবস্থা গ্রহণ, ব্যাপক হারে অ্যান্টিবডি কিটের ব্যবহার নিশ্চিতে সকল বাধা দূর করা এবং স্বাস্থ্যখাতে দুর্নীতির গডফাদার মিঠু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।

পাশাপাশি বামঐক্য নেতৃবৃন্দ সরকারের উদ্দেশ্যে ৩ দফা সুপারিশ জরুরি ভিত্তিতে বাস্তবায়নের আহ্বান জানান। সুপারিশগুলোর মধ্যে রয়েছে,স্বাস্থ্য কমিশন গঠন; আমলাতন্ত্র নয়, চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ দ্বারা স্বাস্থ্য খাতের দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করা এবং স্বাস্থ্য বাজেটের ৫০ শতাংশ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ব্যয় করা।

সংগঠনের সমন্বয়কারী ও সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সিপিবি(এম)’র সাধারণ সম্পাদক কমরেড ডা. এম. এ. সামাদ, কৃষক মোর্চার আহ্বায়ক মোহাম্মদ মাসুম, পিডিপি’র সাধারণ সম্পাদক হারুন অর রশীদ প্রমুখ।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au