রাজনীতি

করোনায় মারা গেলেন এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান খালেদ আখতার

  • 11:51 am - July 11, 2020
করোনায় মারা গেলেন এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান খালেদ আখতার

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান ও জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার (৬২) (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)। শনিবার এইচএম এরশাদের বারিধারার প্রেসিডেন্ট পার্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, গতকাল সকাল ৬টার দিকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। গত কয়েকদিন ধরে তাকে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

তিনি জানান, খালেদ আখতার মৃত্যুকালে দুই ছেলে এক মেয় স্ত্রীসহ অসখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ আসর সেনানিবাসের মানিকদি কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়। কাজী মামুন বলেন, খালেদ আখতারের বিদেহী আত্মার শান্তি কামনা করে বলেন, স্বচ্ছতার সাথে তিনি ট্রাস্টের সকল দায়িত্ব পালন করেছেন। এক প্রশ্নের জবাবে কাজী মামুন বলেন, ট্রাস্টের পরবর্তী চেয়ারম্যান কে হবেন তার ট্রাস্টের বৈঠকে নির্ধারণ করা হবে। আগামী ১৪ জুলাই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এরশাদ ট্রাস্টের আজ থেকে তিন দিনব্যাপী কর্মসূচির কথা পুনরায় জানান। এ সময় পাশে বসা এরিক এরশাদও খালেদ আখতারের জন্য দোয়া কামনা করেন। সংবাদ সম্মেলনে বিদিশা সিদ্দিক উপস্থিত থাকলেও গণমাধ্যমের সাথে কোনো কথা বলেননি। এসময় ট্রাস্টের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে খালেদ আখতারের মৃত্যুতে পৃথক বিবৃতিতে শোক জানিয়েছেন জাপা চেয়ারম্যান জিএম কাদের মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁও এরশাদ ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী মো. মামুনুর রশীদ।

উল্লেখ্য, ১৯৯৬ সালে খালেদ আখতারকে এরশাদ তার ব্যক্তিগত সচিব হিসেবে নিয়োগ দেন। এরশাদের মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ পদে বহাল ছিলেন। পাশাপাশি তাকে পার্টির কোষাধ্যক্ষ ও প্রেসিডিয়াম মেম্বার করা হয়। এরশাদের মৃত্যুর পরে দলের নবম জাতীয় কাউন্সিলে তাকে প্রেসিডিয়াম সদস্য পদ থেকে সরিয়ে দেওয়া হয়। জীবদ্দশায় এরশাদ তার সব সম্পত্তি এরিক এরশাদের দেখভালের জন্য ট্রাস্টের অধীনে দান করেন। সেই ট্রাস্টের চেয়ারম্যান করা হয় খালেদ আখতারকে।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au