যশোর - ৬ আসনে নৌকার পক্ষে ভোট চাইলেন আব্দুর রউফ মোল্যা
অনুপম দে, বাঘারপাড়া (যশোর): যশোর-৬ (কেশবপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের পক্ষে নির্বাচনি গনসংযোগ করেন বাঘারপাড়া উপজেলা পরিষদের বারবার নির্বাচিত ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা।
উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা এবং শান্তির স্বার্থে এ অবস্থান নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে সঠিক নেতৃত্ব নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য তরুণ প্রজন্মের প্রতিও আহ্বান জানান।
ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্য বলেন, তরুণ প্রজন্ম দেশের আগামী নেতৃত্ব। যারা প্রথমবারের মতো এবার ভোটার হলো, তাদের ভোটের ওপর নির্ভর করেছে কেশবপুরের উন্নয়নের অগ্রযাত্রা। নির্বাচনের আগ পর্যন্ত নৌকার পক্ষে মাঠে থাকার কথা জানিয়েছেন । মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতার পক্ষে নৌকা মার্কায় ভোট দিতে তরুণদের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় সফরসঙ্গী হিসাবে ছিলেন,উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি শরিফুল ইসলাম, ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আবু শোয়াইব মোল্য, যুবলীগ নেতা মাহাবুর,রবিউল প্রমুখ।
নতুন সময়/মীম