স্বাস্থ্য কথা

করোনার খবরে খানিক স্বস্তি, আক্রান্ত ও মৃত্যু দুইই কমেছে

  • 11:09 am - July 10, 2020
করোনার খবরে খানিক স্বস্তি, আক্রান্ত ও মৃত্যু দুইই কমেছে

ঢাকা: দেশে মহামারি নভেল করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ হাজার ৯৪৯ জন আক্রান্ত হয়েছেন। এইসময়ে মধ্যে সারা দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। আগের দিন আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ৩০৭ জন এবং মৃত্যু হয়েছিল ৪১ জনের। ফলে আজ আগের দিনের তুলনায় আক্রান্ত ও মৃত্যু দুটোই কমেছে।

এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লাখ ৭৮ হাজার ৪৪৩ জন হয়েছে এবং মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২ হাজার ২৭৫ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৮৬ শতাংশ ও এই সময়ের মধ্যে মৃত্যুর হার ১ দশমিক ২৭ শতাংশ।

২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৯ জন এবং নারী ৮ জন। এ পর্যন্ত যারা কোভিড আক্রান্ত মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষের সংখ্যা ১ হাজার ৭৯৯ জন এবং নারী ৪৮৬। মোট মৃত্যুর শতাংশ হিসেবে ৭৯ দশমিক ০৮ পুরুষ এবং ২০ দশমিক ৯২ শতাংশ নারী।

শুক্রবার (১০ জুলাই) করোনা পরিস্থিতি নিয়ে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত বুলেটিনে সংযুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার ৩৭৭টি। পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৪৮৮টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৯ লাখ ১৮ হাজার ২৭২টি নমুনা।’

তিনি বলেন, ‘কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৬২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮৬ হাজার ৪০৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৮ দশমিক ৪২ শতাংশ।’

তিনি আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের বয়সভিত্তিক বিশ্লেষণে ২১ থেকে ৩০ বছর বয়সী ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৫ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪ জন রয়েছেন।’

বয়স বিভাজনে শতকরা মৃত্যুর হার শূণ্য থেকে ১০ বছরের মধ্যে দশমিক ৬২ শতাংশ, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ দশমিক ১৪ শতাংশ, ২১ থেকে ৩০ বছরে ৩ দশমিক ২৫ শতাংশ, ৩১ থেকে ৪০ বছরে ৭ দশমিক ৩০ শতাংশ, ৪১ থেকে ৫০ বছরে ১৪ দশমিক ৬১ শতাংশ, ৫১ থেকে ৬০ বছরে ২৯ দশমিক ৮০ শতাংশ এবং ষাটোর্ধ্ব ৪৩ দশমিক ৪৭ শতাংশ।

ডা. সুলতানা বলেন, ‘যে ৩৭ জন গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ১৭ জন, রাজশাহী বিভাগে ২ জন, বরিশাল বিভাগে ১ জন, সিলেট বিভাগে ২ জন, রংপুর বিভাগে ২ জন ও ময়মনসিংহ বিভাগে ১ জন রয়েছেন। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৩ জন, বাড়িতে ১৪ জন।

এ পর্যন্ত বিভাগভিত্তিক মৃত্যুর শতকরা হার- ঢাকা বিভাগে ৫০ দশমিক ১১ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ২৬ দশমিক ৪৬ শতাংশ, রাজশাহী বিভাগে ৫ দশমিক ০১ শতাংশ, খুলনা বিভাগে ৪ দশমিক ৯২ শতাংশ, বরিশাল বিভাগে ৩ দশমিক ৬০ শতাংশ, সিলেট বিভাগে ৪ দশমিক ৩৫ শতাংশ, রংপুর ৩ দশমিক ১২ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ২ দশমিক ৪২ শতাংশ।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৮৯৩ জন, ছাড় পেয়েছেন ৭৬৮ জন। এ পর্যন্ত মোট আইসোলেশনে গেছেন ৩৪ হাজার ৯১৫ জন। এ পর্যন্ত আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন ১৭ হাজার ৭২৩ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৭ হাজার ১৯২ জন।

ডা. সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন ২ হাজার ৬০০ জন। এ পর্যন্ত মোট ৩ লাখ ৮৯ হাজার ১৮১ জন। ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন ২ হাজার ১৬৯ জন। এ পর্যন্ত ছাড় পেয়েছেন ৩ লাখ ২৫ হাজার ৬৪৪ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৬৩ হাজার ৫৩৭ জন।

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au