জাতীয়

করোনায় আক্রান্ত পৌনে ৮ লাখ মানুষ

  • 10:38 am - March 31, 2020
করোনায় আক্রান্ত পৌনে ৮ লাখ মানুষ

ঢাকা : করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়েই চলেছে। একই সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যা। এ পর্যন্ত গোটা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৮৫ হাজার ৭১২ জন। মারা গেছেন ৩৭ হাজার ৮১৬ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৬৫ হাজার ৬০৬ জন।বর্তমানে বিশ্বের ২০০ অধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। আক্রান্তের দিকে দিয়ে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।

দেশটিতে এ পর্যন্ত মোট এক লাখ ৬৪ হাজার ২৪৮ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩ হাজার ১৬৪ জন। সুস্থ হয়েছেন মাত্র ৫ হাজার ৬ জন। করোনায় এ পর্যন্ত সবচেয়ে বেশি মারা গেছে ইতালিতে। দেশটিতে এ পর্যন্ত ১১ হাজার ৫৯১ জনের প্রাণ নিয়েছে করোনা। আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ৭৩৯ জন। সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬২০ জন। গত ১৪ ঘণ্টায় ইতালিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫০ জন। একদিনেই মারা গেছে ৮১২ জন।

আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউরোপের দেশ স্পেন। সেখানে এ পর্যন্ত মোট ৮৭ হাজার ৯৫৬ জন আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। প্রাণ গেছে ৭ হাজার ৭১৬ জনের। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছে আটশোর বেশি। গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত করা হয়। দেশটিতে এ পর্যন্ত মোট ৮১ হাজার ৫১৮ জন, মারা গেছে ৩ হাজার ৩০২ জন। আর সুস্থ হয়েছেন ৭৬ হাজার ৫২ জন।

জার্মানিতে আক্রান্তের সংখ্যা ৬৬ হাজার ৮৮৫। মারা গেছে মাত্র ৬৪৫ জন আর সুস্থ হয়েছেন সাড়ে ১৩ হাজার। ফ্রান্সে মোট আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ৫৫০ জন। মারা গেছে ৩ হাজার ২৪ জন। আর সুস্থ হয়েছেন ৭ হাজার ৯২৭ জন। ইরানে আক্রান্ত ৪১ হাজার ৪৯৫, মারা গেছে ২ হাজার ৭৫৭ জন। সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯১১ জন। যুক্তরাজ্যে এ পর্যন্ত মারা গেছে এক হাজার ৪০৮ জন। আক্রান্ত হয়েছেন ২২ হাজার ১৪০ জন। সুস্থ হয়েছে মাত্র ১৩৫ জন।

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলনে তাকেই চাঁদাবাজ বানানোর ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের রাজধানীর কাওরানবাজারকে ঘিরে তৈরি হয় চাঁদাবাজ সিন্ডিকেট। ট্রাকস্ট্যান্ড, মাছের আড়ৎ, ফুটপাথ, পাইকারি কাঁচাবাজার, কিচেন মার্কেট, কাঠ পট্টিসহ পুরো এলাকাজুড়ে চলে…

সাবেক ছাত্রদলনেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:  বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ইমামুল হাসান হেলালের…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au