বিশেষ

‘স্বাস্থ্যমন্ত্রীর ছেলে মিঠু সিন্ডিকেটের কাছে স্বাস্থ্য খাত জিম্মি’

  • 4:21 pm - July 09, 2020
‘স্বাস্থ্যমন্ত্রীর ছেলে মিঠু সিন্ডিকেটের কাছে স্বাস্থ্য খাত জিম্মি’

ঢাকা: দেশের স্বাস্থ্যখাত নিয়ে আবারও জাতীয় সংসদ উত্তপ্ত হয়ে উঠেছিল। সংসদে স্বাস্থ্যমন্ত্রীর ছেলে এবং মিঠু সিন্ডিকেট নিয়ে কড়া সমালোচনা করলেন সাবেক প্রতিমন্ত্রী জাতীয় পার্টির দলীয় সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু।

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিরোধীদলের এই সাংসদ বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রীর ছেলে ও মিঠু সিন্ডিকেটের কাছে স্বাস্থ্য খাত জিম্মি। মিঠু সিন্ডিকেট যে লিস্ট দেয় সে অনুযায়ী কাজ হয়।’

বৃহস্পতিবার (৯ জুলাই) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই অভিযোগ তোলেন। এ সময় সংসদে প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রীর ছেলে ও মিঠুর কথায় কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালককে বদলি- গণমাধ্যমে প্রকাশিত এমন একটি প্রতিবেদন তুলে ধরে মুজিবুল হক চুন্নু বলেন, ‘করোনার সময় স্বাস্থ্য বিভাগের অনেক দুর্নীতি। এরই মধ্যে সরকার প্রধান অনেক পদক্ষেপ নিয়েছেন। দুদকও এ বিষয়ে উদ্যোগ নিয়েছে। স্বাস্থ্য বিভাগের সবচেয়ে বেশি দুর্নীতি হয় কেন্দ্রীয় ঔষধাগারে।
যেখানে সারা দেশের স্বাস্থ্য বিভাগের ওষুধ বা ইক্যুইপমেন্ট পার্সেস করা হয়। প্রকিউরমেন্টে স্বাস্থ্যমন্ত্রীর ছেলে এবং স্বাস্থ্যমন্ত্রীর কনসার্ন আছে- এই কথা বলে মিঠু সিন্ডিকেট যে লিস্ট দেন সে অনুযায়ী তাদের সরকারি পার্সেস করতে হয়। যদি তাদের কথা মতো পার্সেস না হয় তবে পরিচালককে বদলি করা হয়।’

মুজিবুল হক সংসদে স্বাস্থ্যসচিবকে লেখা গণমাধ্যমে প্রকাশিত ডিজির চিঠি পড়ে শোনান। তিনি বলেন, ‘কথা মতো কাজ না করলেই কর্মকর্তাদের বদলি করে দেন মিঠু সিন্ডিকেট। যত বড় পদই হোক না কেন সেই পদে বদলি মিঠু সিন্ডিকেটের কাছে সময়ের ব্যাপার মাত্র।’

এছাড়া্ও করোনা পরিস্থিতি মোকাবিলায় এবং ত্রাণ কার্যক্রম পরিচালনায় প্রত্যেক জেলায় একজন করে সচিবকে সভাপতি না করে সংসদ সদস্যদের সভাপতি করার আহবানও জানান তিনি।

চুন্নু বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে করোনা ভাইরাস মোকাবিলা করার জন্য এবং এর ক্ষতি ঠেকাতে যথেষ্ট প্রোগ্রেস আছে। অনেক পদক্ষেপ নিচ্ছেন, আমরা সহায়তা করছি। প্রধানমন্ত্রী সব সময় সংসদীয় রাজনীতিতে বিশ্বাস করেন। এই সংসদে সংসদীয় রাজনীতিতে আনার জন্য তিনি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন ১৯৯১ সালে। ‍কিন্তু দুঃখজনক বিষয় হলো, এখন করোনা মোকাবিলা করার জন্য প্রত্যেক জেলায় যে কমিটি করা হয়েছে, সেই কমিটিতে প্রধান করা হয়েছে একজন সচিবকে।’

তিনি বলেন, ‘সারা দেশের ৬৪ জেলায় কি এমপি ছিল না? যাকে আহ্বায়ক করলে আমরাও কমিটিতে থাকতে পারতাম, অনেক কাজ করতে পারতাম। আমার মনে হয় আমলাতান্ত্রিক বিষয়টা এই সরকারের পক্ষে মানায় না। আমরা দেখেছি, অনেক সচিবের চাকরি আছে এক মাস বা দুই মাস, তারা আবার নির্বাচন করতে চান। তারা তাদের ইচ্ছে মতো, পছন্দ মতো কার্যক্রম করতে চান। তাই আমি অনুরোধ করব, যেখানে সংসদীয় গণতন্ত্র, সেখানে জেলায় যদি একজন মন্ত্রী অথবা এমপি সভাপতি থাকেন তাহলে তার সঙ্গে কাজ করতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করব।

মুজিবুল হক চুন্ন বলেন, ‘একজন সচিব যিনি আমার চেয়ে ক্রমানুযায়ী স্ট্যাটাসে নিচে, তিনি ডাকলে আমার যেতে হয়। এতে আমাদের অনেকেই অসুবিধা বোধ করি। এসব অসঙ্গতির বিষয়টা দেখবেন। আমাদের কাজে লাগানোর জন্য যদি আপনার দলের এমপিদেরও সভাপতি করেন তাতেও আমরা কাজ করব।’

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au