আইন আদালত

রাজশাহী নগরীতে বাল্য বিয়ে বন্ধের জন্য থানায় ফোন, ওসি বললেন এটা পুলিশের কাজ না

  • 3:37 pm - July 09, 2020
রাজশাহী নগরীতে বাল্য বিয়ে বন্ধের জন্য থানায় ফোন, ওসি বললেন এটা পুলিশের কাজ না

সাফিয়ান স্বাধীন, রাজশাহী জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (৯ জুলাই) বিকাল ৪ টা ৩৫ মিনিট। বাল্য বিবাহ্ হচ্ছে এমন সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে সাংবাদিক ফায়সাল। রাজশাহী নগরীর উপকন্ঠ মাসকাটাদিঘি সরকার পাড়া ৪ নং ওয়ার্ডে সরেজমিনে গিয়ে দেখা গেল ধুম ধাম বিয়ের আয়োজন চলছে। রান্নার কাজ শেষ। খাওয়ানো হচ্ছে বর পক্ষের লোকজনকে।মাসকাটাদিঘী সরকার পাড়ার বাসিন্দা মোঃ মুকিত ওরফে পাচু। তার কন্যারই বিয়ে।

উক্ত বিয়ের কনের নাম উর্মী খাতুন। বয়স ১৭ বছর ৪ মাস।কনের বিয়ের বয়স না হওয়ায় সাংবাদিক ফায়সাল ও তার সহকর্মীরা সিধান্ত নিলেন থানায় বিষয়টি জানানো হোক।এরপরই ফায়সালফোন দিলেন কাটাখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমানকে।

ঘটনাটি শুনে তিনি বললেন, বাল্য বিবাহ্ বন্ধ করা আমাদের কাজ না। আপনার মনে হয় বিষয়টি জানা নাই। এইসব বিষয়ে আমাদের ফোন দেয়া আর বিরক্ত করা একই কথা। এসকল বিষয়ে ফোন দিবেন ইউএনও, সমাজ সেবা অফিসে। তিনি আরও বলেন উনারা যদি আমাদের নির্দেশ দেন তাহলে আমরা সাথে থেকে সহযোগীতা করবো মাত্র।

অপর দিকে এ বিষয়টি পবা এসিল্যান্ডকে জানালে, ঘটনাস্থলের ঠিকানা চান তিনি। ঠিকানা নিয়ে তিনি বলেন ওসিকে ঘটনাটি জানান,তবে এসিল্যান্ড ওসিকে ফোন করার কথাও বলেন।

কোন অনিয়ম নিয়ে পুলিশের দারস্থ হলেই সাংবাদিকই পড়ছে বেকায়দায় ও বিপদে কিছু অসাধু পুলিশ বেকায়দায় ফেলে হেনস্তো করছে সাংবাদিককে এটা যেম নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

প্রসঙ্গত, আরএমপি’র ১২ টি থানা’র পুলিশের কর্মকর্তারা কিছু দিন আগেও তৎপর ছিলো উঠান বৈঠক নিয়ে। আর ওই উঠান বৈঠকের প্রধান কারন ছিলো সন্ত্রাস, জঙ্গি, মাদক ও বাল্যবিবাহ রোধ বিষয়ে জনগনকে সচেতন করা। আর এখন ওসি শোনালেন ভিন্ন কথা। যা সত্যিই অবাক করার মতো!

 

নতুন সময়/সাফিয়ান স্বাধীন/রাজশাহী

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au