রাজনীতি

যতদিন বেঁচে থাকি জনগণের পাশে থাকবো, জনকল্যাণে কাজ করে যাবো: মেয়র আনিছ

  • 7:19 am - July 09, 2020
যতদিন বেঁচে থাকি জনগণের পাশে থাকবো, জনকল্যাণে কাজ করে যাবো: মেয়র আনিছ

আরিফ রববানীঃ মানুষ কর্মব্যস্ততা শেষে ক্লান্ত শরীর কে শান্ত করতে বিশ্রামের মাধ্যমে যখন আচ্ছন্ন রাখলেও ত্রিশাল পৌর সভার মেয়র ও আওয়ামিলীগ নেতা আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ সেক্ষেত্রে অনেকটাই ভিন্ন। তিনি জনসেবার পাশাপাশি পৌর এলাকার রাস্তার কাজ ঠিকঠাক মতো হচ্ছে কিনা তা দেখতেই ব্যস্ত সময় পার করেন।

তিনি নিজের আরাম আয়েশের কথা ভাবেন না,সব সময় ভাবেন তার ত্রিশাল পৌর এলাকা তথা উপজেলার মানুষ কতটা আরামে আছেন সেই কথা।
৮ই জুলাই পৌরসভার ৬নং ওয়ার্ড নওধার এলাকার মোস্তাক হাসান সড়কের কার্পেটিং কাজের শুভ উদ্বোধন করেন একই সাথে মোশতাক হাসান সড়ক হইতে মোহাম্মদ মেম্বার বাড়ি পর্যন্ত আরেকটি রাস্তার নির্মাণ কাজের মান পরিদর্শন করেন ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের জনপ্রিয় জননেতা দুই দুইবারের জননন্দিত সফল মেয়র,পৌর এলাকার উন্নয়নের রূপকার আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ ।

তিনি ওয়ার্ডের রাস্তার কাজের অগ্রগতি ও গুণগতমান দেখতে পায়ে হেঁটে ঘুরে বেড়িয়েছেন। যাতে রাস্তার কাজের মান ঠিকঠাক থাকে।

যদিও পৌরপিতার এমন উদ্যোগ নতুন নয়। ত্রিশালের জনগণ যখন ঘরের ভিতর,মানবিক মেয়র তখন জনকল্যানে খাদ্য সহায়তা নিয়ে ঘুরে দেখেন কোন এলাকার জনগণের কি সমস্যা।

কোথায়ও রাস্তা সরু আবার কোথায় রাস্তার সংযোগ সড়ক ভাঙ্গা কিংবা যেখানে রাস্তা দরকার ইত্যাদি সমস্যা নিজের চোখে সরেজমিনে দেখতে পায়ে হেঁটেই ছুটেন তিনি।

মাঝে মাঝেই গাড়ী দিয়ে যাতায়াত করলেও গাড়ি থামিয়ে শুনছেন কি করলে এলাকায় কার্যকরি উন্নয়ন সম্ভব। কিভাবে মূল ত্রিশাল পৌরসভার যানজট কমানো যায়।

পৌরসভার কয়েকজন বাসিন্দা বলেন, রাত-দিন এক করে কাজ করে যাচ্ছেন আমাদের মেয়র। কতটা আন্তরিক হলে এই করোনা কালেও ঝুকি নিয়ে মানুষের সমস্যা নিরসনে বাড়ী-বাড়ী ঘুরে ও রাস্তার উন্নয়ন কাজ দেখতে বের হয় তার উদাহরণ শুধু তিনিই।
পৌরবাসীর কল্যাণে নিজেকে সারাক্ষণ ব্যস্ত রাখতে ত্রিশাল পৌরসভার রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খেলাধুলার মাঠ, বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি দেখতে সরেজমিন পরিদর্শন করে যাচ্ছেন।

এর আগেও রাতে পরিকল্পিত নগর গড়তে নগরের ৩,৪,৫ নং ওয়ার্ডে জনগণের সমস্যা নিজের চোখে দেখতে ঘুরে বেরিয়েছেন। ৫নং ওয়ার্ডে রাস্তা ও ড্রেন নির্মাণসহ বিভিন্ন ধরণের উন্নয়ন কাজ উদ্ভোধন ও সরেজমিনে পরিদর্শন করছেন। এভাবে প্রতিদিন মাঠে-ঘাটে জনগণের কাছে যাচ্ছেন জনগণের মেয়র।

এ বিষয়ে ত্রিশাল পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান বলেন, করোনা ভাইরাসের প্রার্দূভাবের প্রভাব বাংলাদেশসহ সারা পৃথিবীতে। এর প্রভাব আরো কতদিন থাকে আল্লাহ তায়ালাই ভালো জানে। এর মধ্যেই পৌর এলাকার উন্নয়নেরও কাজ চালিয়ে যেতে হবে। কারণ সময় থেমে থাকে না। আর প্রাইভেট গাড়িতে বসে এলাকার প্রকৃত চিত্র দেখা যায় না। তাই পৌর কার্যালয়ে সারাদিনের কাজ শেষে দুপুর থেকে এলাকাগুলো ঘুরো দেখছি রাস্তার কাজ কেমন হয়েছে, কোথায় সম্প্রসারণসহ আরো কি কি করা দরকার। যতদিন বেঁচে থাকি জনগণের পাশে থাকবো, জনকল্যাণে কাজ করে যাবো।

নতুন সময়/মীম

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au