ইতালি তে ভেনিস বাংলা স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ এর ড্র অনুষ্ঠিত।
জাকির হোসেন সুমন , ব্যুরো চিফ ইউরোপ : প্রতি বছরের ন্যায় এবারও ভেনিস বাংলা স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ অনুষ্ঠিত হতে যাচ্ছে ।
ভেনিস বাংলা স্কুলের একটি হল রুমে ভেনিস বাংলা স্কুল ক্রিকেট টুর্নামেন্ট এর ড্র অনুষ্ঠিত হয়। এখানে চারটি গুপে ভাগ করা হয় ।
চারটি গুপে মোট ২০টি দল অংশগ্রহণ করবেন ।
আগামী রবিবার উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে। খেলার উদ্ভোধন করবেন ভেনিসের স্হানীয় সংসদ সদস্য নিকোলা পেল্লিকানি । লটারী ড্র
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সরোয়ার, নাসির উদ্দিন পান্না, আসিক পলস্, মোহাম্মাদ উল্লাহ সোহেল, মোবারক হোসেন, সহিদুল ইসলাম সুজন, আমির হোসেন, আফাই আলী, মোস্তফা সৈয়াল কালু, সুমন সরকার এবং বিভিন্ন ক্রিকেট টিমের নেএিবৃন্দ ।
নতুন সময়/মীম