রাজনীতি

করোনায় আক্রান্ত সাংবাদিক আজাদীর খোজ নিলেন রওশন এরশাদ

  • 4:36 pm - July 08, 2020
করোনায় আক্রান্ত সাংবাদিক আজাদীর খোজ নিলেন রওশন এরশাদ

ময়মনসিংহ, আরিফ রববানীঃ ময়মনসিংহে করোনায় আক্রান্ত সিনিয়র সাংবাদিক ময়মনসিংহ প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্য আব্দুস সামাদ আজাদীর খোজ নিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি। ময়মনসিংহের প্রবীণ এই সাংবাদিক করোনা পজেটিভ হওয়ায় তিনি তার শারিরিক অবস্থার খবর নিয়ে তাকে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন ময়মনসিংহের মানবিক এই নেত্রী। ৮ই জুলাই মহানগর জাতীয় পার্টির সভাপতি জননেতা জাহাঙ্গীর আহমেদ, জেলা জাতীয় পাটির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মোশারফ হোসেন,অর্থ সম্পাদক শরীফুল ইসলাম খোকন বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের পক্ষ থেকে সাংবাদিক আব্দুস সামাদ আজাদীসহ তার পরিবার সুস্বাস্থ্যের খোজ খবর নেন এবং খাদ্য সহায়তা ও ঔষধ ক্রয়ের জন্য নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেন।

এসময় বিরোধী দলীয় নেতার নির্দেশনায় নেতৃবৃন্দ করোনা আক্রান্ত সাংবাদিক আব্দুস সামাদ আজাদীকে পুষ্টি জাতীয় কিছু ফলসহ প্রয়োজনীয় উপহার সামগ্রী পৌছে দেন। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে থাকায় তার খোজ নেওয়ায় সাংবাদিক আব্দুস সামাদ আজাদী বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনসহ তার সুস্থ্যতার জন্য সকলের কাছে দোয়া প্রত্যাশা করেন।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au