রাজনীতি

নাসিমের চেয়ারে আমুকে বসালেন শেখ হাসিনা

  • 8:12 am - July 08, 2020
নাসিমের চেয়ারে আমুকে বসালেন শেখ হাসিনা

ঢাকা: ১৪ দলের শরিক দলগুলোর নেতৃবৃন্দের সম্মতি অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমুকে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (০৮ জুলাই) এক অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি জানান, ১৪ দলের শরিক নেতাদের সম্মতিক্রমে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমির হোসেন আমুকে এ দায়িত্ব দিয়েছেন। আমু তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রজ্ঞা দিয়ে এ দায়িত্ব পালনে যথাযথ ভূমিকা পালন করবেন বলে শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করেছেন বলেও জানান ওবায়দুল কাদের।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৩ জুন চিকিৎসাধীন অবস্থায় ১৪ দলের সাবেক মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম মারা যাওয়ায় পর এ পদটি শূন্য হয়। এদিকে জোটের সমন্বয়কের দায়িত্ব পালন করা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরীও বার্ধক্যজনিত অসুস্থতার কারণে রাজনীতিতে খুব একটা সক্রিয় নন। এ অবস্থায় আমুকেই এই গুরু দায়িত্ব দিলেন শেখ হাসিনা।

১৯৪০ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করা আমির হোসেন আমু ১৯৬৫ সালে বরিশাল বিএম কলেজ থেকে বিএ ও ১৯৬৮ সালে বরিশাল আইন মহাবিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করার পর তিনি আইন পেশায় নিয়োজিত হন।

ছাত্রজীবন থেকেই আমু সমাজতান্ত্রিক রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ১৯৬৪ সালে তিনি জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৬৫ সালে কেন্দ্রীয় ছাত্রলীগের প্রচার সম্পাদক নির্বাচিত হন। ১৯৭০ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে বরিশাল সদর আসন থেকে জয়ী হন।

স্বাধীনতা পরবর্তী ১৯৭২ সালে আমির হোসেন আমু যুবলীগের প্রতিষ্ঠাতা প্রেসিডিয়াম সদস্য মনোনীত হন। ১৯৭৮ থেকে ১৯৮৬ সময় পর্যন্ত তিনি যুবলীগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

এরপর আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। বর্তমানে তিনি দলটির উপদেষ্টামণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য।

২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সরকারের শিল্পমন্ত্রীর দায়িত্ব পান তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ঝালকাঠি থেকে নির্বাচিত হন তিনি।

প্রসঙ্গত, ২০০৪ সালের নভেম্বরে তৎকালীন বিরোধী দলে থাকাকালে আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোটের যাত্রা শুরু হয়। শুরুতে জোটের সমন্বয়ক ছিলেন আবদুল জলিল। আওয়ামী লীগ ক্ষমতায় এলে ১৪ দলের সমন্বয়কের দায়িত্ব পান দলটির প্রবীণ নেতা সৈয়দা সাজেদা চৌধুরী। তবে বার্ধক্যজনিত কারণে তিনি প্রায়ই অসুস্থ থাকায় জোটের মুখপাত্র হিসেবে মোহম্মদ নাসিমকে দায়িত্ব দেন শেখ হাসিনা। সেই থেকেই নাসিমের নেতৃত্বেই ১৪ দলের কার্যক্রম পরিচালিত হচ্ছিল। কিন্তু গত ১৩ জুন নাসিমের মৃত্যুতে পদটি শূন্য হয়ে যায়।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au