সেই মাইকেলের শুধু আফতাব নগরেই আছে ২৯ ফ্ল্যাট!
সাব রেজিস্ট্রার বদলি করে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে যখন মাইকেল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তোরজোর চলছে দুদকে,তখন সেই চক্রের মূলহোতা অভিযুক্ত খিলগাওয়ের সাব রেজিস্ট্রার…
ঢাকা: এক সময়ে আন্ডার গ্রাউন ও কথিত পত্রিকায় কাজ করা এই সাংবাদিক পরিচয়ধারী মিরন আহম্মেদ নিজেকে আনন্দ টিভির কর্ণধার পরিচয় দিয়ে আসছে।
এ সময় এই প্রতিষ্ঠানটিতে (আনন্দ টিভি) সাংবাদিক, ক্যামেরা পারসন, সহযোগী সাংবাদিক ও ক্যামেরা পারসন নিয়োগের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলে বহু অবিযোগ রয়েছে।
অনেকেই তার পাতা ফাঁদে পা দিয়ে টাকা দেওয়ার পরও নিয়োগ না পেয়ে আবার কখনো ভুয়া নিয়োগপত্র পেয়ে মারাত্বকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।
এই মিরন আহম্মেদ অনেকে সময় আনন্দ টিভিতে কর্মকরতাদের বেতন বৃদ্ধি, প্রমোশন, ডেক্স ইনচার্জ বানানোর নামে আনন্দ টিভি কর্তৃপক্ষের স্বাক্ষর জাল করে কাগজপত্র তৈরী করে মোটা টাকা হাতিয়ে নিচ্ছে।
এ সব ঘটনায় ইতিমধ্যে অনেকেই আর্থিক ক্ষতিসহ নানা ঝামেলায় পড়েছেন বলেও অভিযোগ রয়েছে।
এছাড়াও তিনি আনন্দ টিভিতে কাজ করার সুবাধে সন্ত্রাসী, চাঁদাবাজী ব্ল্যাকমেইলিং, নিরিহ মানুষদের জিম্মি করে অর্থ আদায়, বিভিন্ন ভূমি অফিসের দুর্নীতির নিউজ প্রচারণার হুমকি দিয়ে মোটা অংকের মাসোয়ারা আদায়, বিভিন্ন মার্কেট, প্রাইভেট প্রতিষ্ঠান থেকে মাসোয়ারা আদায়সহ অসংখ্য অভিযোগে ইতিমধ্যেই তাকে আনন্দ টিবি থেকে চাকুরীচ্যুত করা হয়েছে। এর পরও থেমে নেই তার অপরাধ কর্মকান্ড।
অভিযোগ রয়েছে, এই চাকুরীচ্যুত মিরন আহম্মেদ চাকুরী হারানোর পরও আনন্দ টিভির পরিচয়ে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি (মাসোয়ারা) আদায়, নিউজ প্রচার করে হেনস্তা করা, পুলিশ দিয়ে হয়রানীর হুমকি দিয়ে আসছে অসংখ্য নিরীহ ব্যবসায়ী ও স্থানীয়বাসিদের।
সু-চতুর মিরন আহম্মেদ তার পথের কাটা সরাতে এবং তার এই সকল কর্মকান্ডের অভিযোগ করায় একাধিকের নামে বিভিন্ন অনলাইন পোর্টালে বানোয়াট অখাদ্য ভাষা ব্যাবহারকরে, আন্ডার গ্রাউন পত্রিকায় নামে বেনামে একাধিক বিভ্রান্তিকর মিথ্যা সংবাদ প্রকাশ ও প্রচার করে আসছে। ভুক্তভোগীরা এই প্রতারক, ধান্ধাবাজ সাংবাদিক পরিচয়ধারী মিরন আহম্মেদের বিচার দাবি করেছেন।
নতুন সময়/এ/ম
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au