সারাদেশ

করোনা টেস্ট করা যাবে ঢাকা মেডিক্যালে

  • 2:29 pm - March 30, 2020
করোনা টেস্ট করা যাবে ঢাকা মেডিক্যালে

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) ভাইরোলজি বিভাগে দুই তিনদিনের মধ্যে শুরু হবে করোনাভাইরাস শনাক্তের জন্য পরীক্ষা কার্যক্রম। পরীক্ষার তিন ঘণ্টার মধ্যে রোগীর রিপোর্ট জানা যাবে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ।

সোমবার (৩০ মার্চ) এ বিষয়ে অধ্যক্ষ ডা. খান মো. আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, কলেজের চারতলায় ভাইরোলজি বিভাগে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা কার্যক্রমের জন্য প্রস্তুত হচ্ছে। কিছু মেশিন আমাদের এখানে রয়েছে। আরো কিছু মেশিন এসে গেছে। আশা করি, দুই তিনদিনের মধ্যেই পরীক্ষা কার্যক্রম চালু করা যাবে এবং তিন ঘণ্টার মধ্যে রিপোর্ট দেয়া হবে।

অধ্যক্ষ আরো বলেন, হাসপাতালের চিকিৎসক নার্স ও অন্যদের নিরাপত্তাসহ রোগীদের কথা চিন্তা করেই এ পরীক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। শুধু ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আসা রোগীদের চিকিৎসকের নির্দেশনার ভিত্তিতে পরীক্ষা করা হবে। এ পরীক্ষায় কোনো রোগীর যদি করোনা ভাইরাস পজেটিভ আসে, তাহলে ঢাকা মেডিকেল ছাড়া সরকারের বরাদ্দকৃত হাসপাতালে চিকিৎসার জন্য তাদের সেখানে পাঠানো হবে। কলেজের চার তলায় ভাইরোলজিস্ট ও জীবাণু বিশেষজ্ঞদের নিয়ে টিম গঠন করে এ পরীক্ষা কার্যক্রম চালু করা হবে।

এদিকে, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম বলেন, আমাদের হাসপাতালে করোনা ভাইরাস রোগীদের চিকিৎসার যে সিদ্ধান্ত হয়েছিল সেটা সরকারের তরফ থেকে বাতিল করা হয়েছে। তবে আমাদের এ হাসপাতাল ট্রেনিং হতে পারে। চীনের চিকিৎসকরা এসে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়ার পদ্ধতিসহ নানা রকম বিষয় ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au