লাইফস্টাইল

করোনা সংকটে নিজ কার্যালয় থেকে জনসেবায় নিয়োজিত ২০ ওয়ার্ডের কাউন্সিলর রতন

  • 2:01 pm - July 07, 2020
করোনা সংকটে নিজ কার্যালয় থেকে জনসেবায় নিয়োজিত ২০ ওয়ার্ডের কাউন্সিলর রতন

ঢাকা: করোনা সংকটে নিজ কার্যালয় থেকে জনসেবায় নিয়োজিত রয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ২০ ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন। মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে নিজ কার্যালয়ে দিনরাত অবস্থান করে এ এলাকার সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছেন তিনি।

আজ করোনা ভাইরাসের সার্বিক বিষয় নিয়ে এক আলোচনায় তিনি এ কথা বলেন।

করোনা ভাইরাসের এই মহাসংকটের দিনে নিজ কার্যালয়ে অবস্থান করে জনগণের সেবা করে যাচ্ছেন তাছাড়া এখানে থাকলে পরিবার থেকে কোনো আপত্তি করা হয় কি নাএমন প্রশ্নের জবাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ২০ নং ওয়ার্ডের এই কাউন্সিলর বলেন, আমার ফ্যামিলি থেকে কোনো আপত্তি করা হয়নি। যেহেতু এটি আমার নৈতিক দায়িত্ব। জনগণের ভোটাধিকার আমার পক্ষে সুতরাং মানুষের জন্য আমার কাজ করতে হবে। নৈতিক দায়িত্ব থেকেই আমার পরিবার আমাকে সমর্থন দিয়েছে এবং আমার জন্য নিয়মিত খাবার পাঠিয়ে দেয়। এজন্য আমি আমার পরিবারের কাছেও কৃতজ্ঞ।
রতন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তোমরা ভোটের সময় যে ভাবে বাড়িতে বাড়িতে গিয়ে ভেঅট চেয়েছো ঠিক সেই ভাবে সাধারণ মানুষের ধারে ধারে গিয়ে তাদের সুবিধা অসুবিধার খোজ খবর নাও। আমি প্রধানমন্ত্রীর সেই কথা পালন করার চেষ্টা করছি।

তিনি বলেন, এর বাহিরেও আমাদের নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সাহেবও আমাদের ওয়ার্ডে খাদ্যসামগ্রী পাঠিয়েছেন। এটাও আমরা দিয়েছি। সেগুনবাগিচা সোসাইটি ১০০ পরিবারকে দিয়েছে। এটাও আমরা দিয়েছি। ব্যক্তিগত ভাবে একজন কাউন্সিলর হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক হিসেবে আমার সামর্থ্য অনুযায়ী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মানার জন্য কাজ করছি। নেত্রী বলেছেন, ভোট যেভাবে তোমরা চেয়েছো, ঠিক সেভাবে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে খাবার পৌঁছে দেও। আমি চেষ্টা করেছি আমার প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনার নির্দেশকে বাস্তবায়ন করার জন্য। আমার নিজস্ব অর্থায়নের মাধ্যমে প্রত্যেকের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। এটাই হচ্ছে আমার সফলতা। নেত্রীর নির্দেশ পালন করতে পেরেছি এটায় আমি সার্থকতা। এজন্য আমি নিজেকে ধন্য মনে করি।

বাসায় না গিয়ে দীর্ঘ এই সময় কার্যালয়ে অবস্থানের বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর রতন বলেন, আমি যদি বাসায় থাকতাম এইমানুষগুলো আমাকে পেত না। কারণ আমি যে বাসায় থাকি সেখানে অনেকগুলো পরিবার থাকে। কোনো পরিবারেই আমাকে সেখানে এলাউ করত না। বিশেষ করে আমার ৩ কন্যা সন্তান ও আমার স্ত্রী আছে। প্রতিদিন আমার শতশত মানুষের সাথে মিশতে হয়। মহান আল্লাহ আমাকে মাফ করুন আমার যদি কিছু হয় তাহলে আমি চাই না আমার জন্য আমার পরিবার কোনো সংকটে পড়ুক। দ্বিতীয় হচ্ছে আমি যদি আমার পরিবারকে সময় দেই তাহলে আমি এখন পর্যন্ত যে ৬ হাজারের ও অধিক পরিবারের কাছে যেতে পেরেছি এটা আমার দ্বারা সম্ভব হত না। আমার লক্ষ্য মানুষের সেবা করা। আমার রাজনীতি মানুষের জন্য। আমি একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমি নেত্রীর একজন সিনিয়র কর্মী হিসেবে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করছি।

করোনাকালীন কার্যক্রম নিয়ে তিনি বলেন, আমার ওয়ার্ডে যারা ছিন্নমূল, হতদরিদ্র, ক্ষুদ্র ব্যবসায়ী যারা আমার এখানে বসবাস করে তাদের প্রত্যেকের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। পাশাপাশি সরকারি যেসব সাহায্য এসেছে বিশেষ করে ত্রাণ মন্ত্রণালয় থেকে চাল, খাদ্য মন্ত্রণালয় থেকে ওএমএস চাল এগুলো আমরা তাদেরকে পৌঁছে দিচ্ছি।

এক প্রশ্নের জবাবে ২০ নং ওয়াডের্র এই জনপ্রিয় কাউন্সিলর বলেন, আমি একজন জনপ্রতিনিধি হিসেবে যদি মানুষের পাশে না থাকি তাহলে আমি মানুষের কাছে বেইমান হিসেবে পরিচিত হবো।

করোনার সময় কর্মহীনদের জন্য কার্যক্রমের বিষয়ে কাউন্সিলর রতন বলেন, কর্মহীনদের জন্য সিটি করপোরশেন থেকে যা বরাদ্ধ আসছে তা সবাইকে দিয়েছি এবং দিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞতা জানাই। তিনি শক্ত হাতে দেশের এই দুর্যোগ মহামারী সামাল দিয়ে যাচ্ছেন। সারাবিশ্বের সংকটময় মুহূর্তে আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কন্যা হিসেবে যে দায়িত্ব তিনি পালন করছেন আমি ওনার কাছে চির কৃতজ্ঞ। সারা বাঙ্গালী জাতি ওনার কাছে কৃতজ্ঞ।

তিনি বলেন, এই দুযোর্গে কেউ না খেয়ে মারা যায়নি। আমাদের নেত্রী দলীয় নেতাকর্মী ও নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রত্যেকের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং সেই নির্দেশ বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিটি নেতাকর্মী পালন করে যাচ্ছে। আমরা জনপ্রতিনিধিরাও কাজ করে যাচ্ছি।

“আমি যদি বাসায় থাকতাম তাহলে সাধারণ মানুষ আমাকে পেত না, পরিবার-পরিজন ছেড়ে ২৪ ঘন্টা কার্যালয়ে থেকে জনসেবায় নিয়োজিত কাউন্সিলর রতন”

নতুন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের কাছে প্রত্যাশার বিষয়ে  কাউন্সিলর রতন বলেন, নতুন মেয়রের কাছে প্রত্যাশা আমাদের অনেক বেশি। কারণ তিনি দীর্ঘ ১১ বছর জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে কাজ করেছেন।

তিনি বলেন, ওনি ৪টি থানা নিয়ে গঠিত ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ছিলেন। সেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে নির্বাচিত জনপ্রতিনিধি যারা ছিলো এবং যেহেতু তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য ছিলেন। বাংলাদেশ আওয়ামীলীগ এবং সকল সহযোগী সংগঠন এবং নির্বাচিত জনপ্রতিনিধি প্রত্যেকেই ওনার কর্মকান্ডে দলীয় নেতা থেকে শুরু করে প্রত্যেকটা কর্মী পযর্ন্ত সকলেই সন্তুষ্ট।

রতন বলেন, আমি বিশ্বাস করি তখন যিনি ৬ জন কাউন্সিলর যারা দায়িত্ব পালন করেছিলেন সেই এলাকার সবাইকে খুশি রাখতে পেরেছিলেন। এখন ২৫টি থানা। ১০০জন কাউন্সিলরকে তিনি অবশ্যই খুশি রাখতে পারবেন। যিনি ৪টি থানার নেতাকর্মীকে খুশি রাখতে পেরেছেন। সেখানে তিনি ২৫টি থানার নেতাকর্মীকেও খুশি রাখতে পারবেন।

তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে শতভাগ বিশ্বাস করি মেয়র সাহেবের কাছে কাউন্সিলররা বা নির্বাচিত জনপ্রতিনিধিরা প্রত্যেকেই প্রত্যেকের সম্মান পাবেন। ঢাকা শহরে ওনার ৪টি থানায় কোনো কোন্দল ছিলো না। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উন্নয়ন ইনশআল্লাহ মাননীয় মেয়রের নেতৃত্বে এগিয়ে যাবে।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

পেশাদারিত্বের অনন্য নজির: ঝড়ের মধ্যে একাই সরালেন ভেঙে পড়া গাছ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন জায়গায় ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টির মধ্যে কাকরাইল মসজিদ থেকে মৎস্য ভবন যাওয়ার পথে তীব্র বাতাসে একটি গাছ ভেঙে সড়কের…

শারীরিক সম্পর্কের চূড়ান্ত মুহূর্তে মেয়েরা যে কথাটি শুনতে চান

লাইফস্টাইল: বিশেষজ্ঞরা হলফ করে বলেন, একটা সুস্থ-স্বাভাবিক জীবনের অন্যতম চাবিকাঠি সুস্থ-স্বাভাবিক যৌনজীবন! আপনার যৌন ইচ্ছে বা লিবিডো যদি সঠিকভাবে চরিতার্থ না হয়, আপনি কখনও সার্বিকভাবে…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

বাংলাদেশের তরুণী ১৩১তম দেশ ভ্রমণে

হতাশার কারণে আত্মহত্যা করতে চাওয়া কাজী আসমা আজমেরী ভ্রমণ করেছেন ১৩১টি দেশ। বাংলাদেশের পাসপোর্ট দিয়ে ১৩১ দেশ ভ্রমণ করে তাক লাগিয়েছেন বিশ্বকে। সবশেষ গত ১১…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au