শিক্ষা

পরিবেশ রক্ষায় চবি নেচার ক্লাবের ব্যতিক্রমী উদ্যোগ

  • 11:39 am - July 07, 2020
পরিবেশ রক্ষায় চবি নেচার ক্লাবের ব্যতিক্রমী উদ্যোগ

চবি : বৈশ্বিক মহামারীর এই সময়েও থেমে নেই পরিবেশ দূষণ। দিন দিনই বাড়ছে হাসপাতালের বর্জ্য। মানুষের ঘরে থাকাকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা নির্বিচারে কাটছে গাছ। পরিবেশের এই দৈন্যদশা থেকে উত্তরণের জন্য জন মানুষকে সচেতন করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নেচার ক্লাবের ডাকে সাড়া দিয়ে দেশের হাজারও তরুণ শুরুকরেছেন এই ব্যতিক্রমী ভার্চুয়াল ধর্মঘট। ৪ জুলাই রাত ৮টা থেকে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল পিকচার পরিবর্তন করেছেন পরিবেশ দূষণ বিরোধী স্লোগান সম্বলিত ছবি দিয়ে।

এই ভার্চুয়াল ধর্মঘটের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চলের সম্মানিত পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন।

তিনি তার বক্তব্যে বলেন, এখনই পরিবেশ দূষণ বন্ধ করতে না পারলে অদূর ভবিষ্যতে আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। পরিবেশ ও জলবায়ুর এমন অবস্থা থেকে উত্তরণের জন্য দরকার সচেতনতা আর সম্মিলিত উদ্যোগ। সর্বসাধারণের ঐকান্তিক প্রচেষ্টাই পরিবেশকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে বড় ভূমিকা পালন করবে৷ এক্ষেত্রে তরুণ সমাজ হলো পরিবেশ ও জলবায়ুর পরিবর্তন রক্ষার পথিকৃৎ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নেচার ক্লাবের সভাপতি মোঃ লিয়ন হাসান। তিনি এই ধর্মঘটে অংশগ্রহণকারী প্রত্যেককেই ধন্যবাদ জানান এবং সবাইকে এই ধর্মধটে শরীক হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান। তিনি আরও জানান ৪ জুলাই থেকে শুরু হওয়া এই ধর্মঘটটি চলবে ১০ জুলাই রাত ৮টা পর্যন্ত।

এ পর্যন্ত নেচার ক্লাবের ডাকে সাড়া দিয়ে এই ধর্মঘটে সংহতি জানিয়েছেন ২৫ এর বেশি স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক সংগঠন।

সংগঠনগুলো হলো-
১। বিচ্ছু টীম ২। বাংলাদেশ বায়োডাইভার্সিটি কনজারভেশন টীম ৩। ব্লু গ্রীন ফাউন্ডেশন বাংলাদেশ ৪। চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র সমিতি – চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৫। নির্মল বাংলাদেশ ৬। প্রতীতি ৭। অক্টোফিন ৮।Chittagong University Students Association of Teknaf- CUSAT ৯। বাংলাদেশ নদী পরিব্রাজক দল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ১০। Ocean: The Unknown Corner of World ১১। Chittagong University Scientific Society(CUSS) ১২। লাটিম ১৩। WhiteBoard Science Club ১৪। দিবা স্বপ্নচারী ১৫। Friday For Future ১৬। Youth Net ১৭। Jahangirnagar University Science Club ১৮। Chittagong University Debating Society-CUDS ১৯। Student and social welfare forum২০। বেগমগঞ্জ উপজেলা ছাত্র-কল্যাণ পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২১। বিজয়নগর(ব্রাহ্মণবাড়িয়া) স্টুডেন্ট এসোসিয়েশন, চ.বি। ২২। Study in Life Science ২৩। ধূসর স্মৃতির ক্যানভাস ২৪। বিজয়নগর (বি বাড়িয়া) স্টুডেন্ট এসোসিয়েশন ২৫। Global Youth Biodiversity Network (GYBN) ২৬। ১ টাকায় শিক্ষা ।

উল্লেখিত সংগঠনগুলো “Justice for Nature” ভার্চুয়াল ধর্মঘটের সহযোগী আয়োজকও। পরিবেশকে বাঁচাতে, পরিবেশের তরে সবাইকে এগিয়ে আসা উচিত। সবার সম্মিলিত প্রচেষ্টায় বাঁচুক প্রকৃতি ও পরিবেশ।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

তিতুমীরস্থ পটুয়াখালী জেলা ছাত্র কল্যাণের আহবায়ক ইউসুফ ও সদস্য সচিব আল আমিন

নিজস্ব প্রতিবেদক  সরকারি তিতুমীর কলেজে পড়ুয়া পটুয়াখালী জেলার ছাত্র কল্যাণের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে সরকারি তিতুমীর কলেজে পড়ুয়া পটুয়াখালী জেলার…

যারা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে, তারা আনসার লীগের সদস্য: সারজিস

ঢাকা: সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর পোশাকধারী আনসার লীগের সদস্যরা হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায়…

বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর শাহ আলিমুজ্জামানের পদত্যাগের দাবিতে ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শাহ আলিমুজ্জামান (বেলাল) এর পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা- কর্মচারীদের বিক্ষোভ ও ধর্মঘট পালন করেছে। শুক্রবার…

শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী

ঢাকা: শিক্ষমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যারিশম্যাটিক নেতৃত্বে বর্তমান সরকার দেশের শিক্ষার মান উন্নয়নে কাজ করছে। আজ উত্তরা ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন উপলক্ষে…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au