খেলাধুলা

আইসিসির সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে সৌরভ

  • 12:38 pm - July 06, 2020
আইসিসির সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে সৌরভ

স্পোর্টস : শশাঙ্ক মনোহর বিদায় নিয়েছেন। আইসিসিতে বইছে নির্বাচনী হাওয়া। শোনা যাচ্ছে, বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সর্বোচ্চ পদে বসার দৌড়ে এই মুহূর্তে এগিয়ে আছেন সৌরভ গাঙ্গুলী।

ভারতীয় ক্রিকেট বোর্ডের অধিকাংশ কর্মকর্তা মনে করছেন, এই পরিস্থিতিতে আইসিসিতে নেতৃত্ব দেওয়ার সুযোগ হাতছাড়া করা ভুল হবে। যে কারণে শশাঙ্ক মনোহরের ছেড়ে যাওয়া পদে সৌরভ গাঙ্গুলীর বসা উচিত। তাছাড়া সৌরভের চেয়ারম্যান হওয়ার ব্যাপারে শশাঙ্ক মনোহরেরও নাকি আপত্তি নেই।

চলতি মাসের ২৭ তারিখ সৌরভের প্রশাসক হিসেবে ছয় বছরের মেয়াদ শেষ হচ্ছে। নিয়ম অনুযায়ী এরপর তার কুলিং অফে যাওয়ার কথা। তাই আইসিসির চেয়ারম্যান হিসেবে এখন সৌরভ গাঙ্গুলীকেই উপযুক্ত ব্যক্তি বলে মনে করছেন অধুনা বিলুপ্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স (সিওএ) প্রধান বিনোদ রাই।

তার মতে, ‘সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশে স্থগিতাদেশ পাওয়া কঠিন। সে ক্ষেত্রে কুলিং অফে যেতেই হবে।’ সুপ্রিম কোর্টে করা আবেদনে অবশ্য সৌরভ ও জয় শাহের পদের মেয়াদ ২০২৫ পর্যন্ত বাড়ানোর কথা বলা আছে।

বিনোদ রাই বলছেন, আইসিসির চেয়ারম্যান হিসেবে এখন সেরা পছন্দ হতে পারেন সৌরভ। ভারতীয় বোর্ডের কর্মকর্তারাও এই সম্ভাবনা খতিয়ে দেখছেন। সে ক্ষেত্রে সৌরভ যাবেন আইসিসিতে, ব্রিজেশ প্যাটেল হতে পারেন ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট। এদিকে শশাঙ্ক মনোহরের বাতিল করা বিতর্কিত ‘বিগ থ্রি’ মডেল আবারও ফেরাতে চায় ভারত। সেজন্য তারা বিভিন্ন ক্রিকেট খেলুড়ে দলের সমর্থন পাওয়ার চেষ্টা করছে। সমর্থনের বিনিময়ে সিরিজ আয়োজনের খবরও শোনা যাচ্ছে।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au