অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি
বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…
ঢাকা: করোনা পরিস্থিতিতে ঘরবন্দী সাধারণ মানুষের মাঝে বাড়তি আনন্দ দিতে প্রকাশ হলো- এ সময়ের অত্যান্ত জনপ্রিয় ও প্রতিভাবান কণ্ঠশিল্পী আহমেদ মুন্নার নতুন কভার গান। কোয়ারেন্টাইনের দিনগুলোতে দর্শকদের আরেকটু বাড়তি আনন্দ দিতে ‘তোমাকে’ কভার গানের শিরোনামের নতুন মিউজিক ভিডিও ফেসবুক ও ইউটিুউব পেজে গানটি আপলোড করেন গায়ক আহমেদ মুন্না।গত কাল শুক্রবার কভার গানটির নতুন মিউজিক ভিডিও ইউটিউব -এ https://youtu.be/YsQv0PgSkTY প্রকাশিত হয়েছে।
এ প্রসঙ্গে আহমেদ মুন্না বলেন, এই সময় সকলেই আমরা এক কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, কারোরই মন মেজাজ ভালো নেই। ভালো থাকার কথাও নয়, তবুও , তার মধ্যেও যদি শ্রোতাদের একটুও আনন্দ দিতে পারি তাহলেই আমার গান গাওয়া সার্থক। আগেই বলে রাখছি, আমার কোথাও ভুল মনে হলে ক্ষমা করে দেবেন।
এ বিষয়ে আহমেদ মুন্না আরো বলেন, আমি চেষ্টা করেছি ভালো গাইতে। এখন পর্যন্ত যারা গানটি শুনেছে তাদের মধ্যে পরিচিতজনরা চমৎকার অনুভূতির সাথে উৎসাহ জুগিয়েছেন। এমনকি ফেসবুকেও অনেকেই তাঁদের ভালো লাগার কথা জানিয়েছেন। যারা শুনেননি- তাদেরকে শুনতে অনুরোধ করবো। আশা করি সবার ভালো লাগবে।’সঙ্গীতপ্রেমীদের অব্যাহত ভালোবাসা এবং অনুপ্রেরণায় সামনে আরো ভালো কাজ নিয়ে আসতে চাই।’ সবাই সাবধানে থাকুন। বাড়িতে থাকুন।
এবিএস
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au