আইন আদালত

মুগদা হাসপাতালে রোগী ও সাংবাদিকের ওপর হামলা: ২ আনসার প্রত্যাহার

  • 9:07 am - July 04, 2020
মুগদা হাসপাতালে রোগী ও সাংবাদিকের ওপর হামলা: ২ আনসার প্রত্যাহার

ঢাকা: রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ৫ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও ক্যান্সার আক্রান্ত মায়ের করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিতে ব্যর্থ হওয়া এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধরের ঘটনায় দুই আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকালের ওই ঘটনার ছবি তুলতে যাওয়া দুই ফটো সাংবাদিকের ওপরও চড়াও হয়েছিলেন অভিযুক্ত আনসার সদস্যরা। তাদের আক্রমণে এক ফটো সাংবাদিকের ক্যামেরার প্রটেক্টর ভেঙে গেছে।

শনিবার (৪ জুলাই) ঢাকা মহানগর আনসার পূর্ব জোন পরিচালক (জোন কমান্ডার) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ওই ঘটনার পর গণমাধ্যমে প্রকাশিত ছবি দেখে মুগদা হাসপাতালের দুইজন আসনার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। একটি তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

এর আগে, গতকাল শুক্রবার দুপুরে নিয়ম লঙ্ঘনের প্রতিবাদ করায় মুগদা হাসপাতালে করোনার নমুনা দিতে আসা রোগী শাওনকে মারধর করে হাসপাতালটির দুই আনসার সদস্য। সেই ছবি তোলার কারণে হামলা করা হয় একজন ফটোসাংবাদিকের ওপর। ভেঙে ফেলা হয় তার ক্যামেরা। লাঞ্ছিত করা হয় আরেক নারী ফটো সাংবাদিককেও।

হামলার শিকার ফটোসাংবাদিক দৈনিক দেশ রূপান্তরের রুবেল রশীদ। আর লাঞ্ছিত করা হয়েছে বাংলাদেশ প্রতিদিনের ফটোসাংবাদিক জয়িতা রায়কে।

রুবেল রশীদ ব্রেকিংনিউজকে জানান, মুগদা হাসপাতালে কভিড-১৯ টেস্টের জন্য আজ ৪০ জনকে টিকিট দেয়া হয়। কিন্তু ৩৪ জনের পরীক্ষা করেই আনসার সদস্যরা বলেন আজ পরীক্ষা শেষ। তখন ৩৬ নম্বর সিরিয়ালে দাঁড়িয়ে থাকা শাওন হোসেন নামের এক যুবকের সঙ্গে আনসার সদস্যদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আনসাররা তার গায়ে হাত তোলেন।

তিনি আরও জানান, ওই ঘটনার ছবি তুলতে যান বাংলাদেশ প্রতিদিনের আলোকচিত্রী জয়িতা রায়। এ সময় আনসার সদস্যরা তাকে থাপ্পড় দিতে এলে জয়িতা সরে পড়েন।

তিনি বলেন, ‘এরপর ঘটনার ছবি তুলতে আমি এগিয়ে যাই। তখন আনসার সদস্যরা থাপ্পড় মেরে আমার ক্যামেরার ফিল্টার ভেঙে ফেলে।’

রুবেল রশীদ আরও বলেন, ‘আনসার সদস্যরা সাংবাদিকদের গালাগাল করেন এবং বেঁধে রাখার হুমকি দেন। একপর্যায়ে তারা বলেন- এখানে সাংবাদিকদের রংবাজি চলবে না। আমাদের রংবাজি চলবে।’

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au